1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার মেয়ে তনু ধর্ষণে হত্যার আসামি ২৪ ঘণ্টায় আত্মসমর্পণ না করায় পুলিশের বেড়াজালে আটক অতঃপর হাফিজুর আবার গ্রেপ্তার, কারাগারে প্রেরণ। - কুমিল্লার খবর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

কুমিল্লার মেয়ে তনু ধর্ষণে হত্যার আসামি ২৪ ঘণ্টায় আত্মসমর্পণ না করায় পুলিশের বেড়াজালে আটক অতঃপর হাফিজুর আবার গ্রেপ্তার, কারাগারে প্রেরণ।

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
Oplus_131072

কুমিল্লার মেয়ে তনু ধর্ষণে হত্যার আসামি ২৪ ঘণ্টায় আত্মসমর্পণ না করায় পুলিশের বেড়াজালে আটক অতঃপর হাফিজুর আবার গ্রেপ্তার, কারাগারে প্রেরণ।

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।।

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের পর আদালতের নির্দেশিত ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পিবিআই জানিয়েছে, আসামি যেন পালিয়ে যেতে না পারেন এবং আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যায়, সে উদ্দেশ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. মাহবুবুর রহমান বলেন, গত ৪ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর হাফিজুর রহমান ৪ আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। পরে রাষ্ট্রপক্ষ ওই জামিনাদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল করে।এর পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেওয়া জামিন ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত।পরে শনিবার তাকে কেরানীগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করে পিবিআই। গ্রেপ্তারের পর কুমিল্লায় এনে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু।ওই রাতেই সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।মামলার তদন্তের একপর্যায়ে গত ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে প্রথমবার গ্রেপ্তার করে পিবিআই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর