1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধাঞ্জলি - কুমিল্লার খবর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
Oplus_131072

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার।।

বিশ্বকবি -এর প্রয়াণ দিবস উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে তার ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।এ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাহিত্যপ্রেমীরা একত্রিত হয়ে কবিগুরুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।আলোচনা পর্বে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম ও দর্শন বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তার সৃষ্টি নতুন প্রজন্মকে মানবিকতা, সৌন্দর্যবোধ ও মুক্তচিন্তার পথে অনুপ্রাণিত করে।অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর