1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল! - কুমিল্লার খবর
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‎গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল! জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন কালীগঞ্জে তথ্য চাইতেই ঘুষ দাবি, সাংবাদিকের মোবাইল ছিনতাই, লাঞ্ছিত করার অভিযোগ পিআইও মফিজের বিরুদ্ধে কুমিল্লা বিভাগ: ৫৪ বছরের অপেক্ষার অবসান চায় কুমিল্লাবাসী! কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে জনজীবন কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসস্থান যোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন। পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইসলামী ফ্রন্টের উপজেলা নবনির্বাচিত কমিটি গঠিত। কুমিল্লা চৌদ্দগ্রাম কনকাপৈত ইউনিয়নে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কুমিল্লা চান্দিনায় সড়কে প্রাণ গেল চিকিৎসক স্বামীর, একমাত্র ছেলেকে হারিয়ে পিতা হাসপাতালে!

‎গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল!

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
Oplus_131072

‎গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল!

‎প্রেস বিজ্ঞপ্তি।।
‎গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে কুমিল্লায় ১১ দলের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে গণমিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান এর পরিচালনায় সমাবেশ বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাবিদ নরোজ শাহ, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সোলায়মান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হোসেন আবির, এবি পার্টি কুমিল্লা মহানগরীর আহ্বায়ক
‎গোলাম মোহাম্মদ সামদানী এবং কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।
‎সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন,”গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। তাই গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির আহম্মেদ মোল্লা, মহানগরী কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
‎সমাবেশ শেষে গণমিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎বার্তা প্রেরক: কামারুজ্জামান সোহেল
‎‎বাংলাদেশ জামায়াতে ইসলামী
‎কুমিল্লা মহানগরী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর