1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা বিভাগ: ৫৪ বছরের অপেক্ষার অবসান চায় কুমিল্লাবাসী! - কুমিল্লার খবর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু 🎰 Slot oyuncuları için Mariobet güncel giriş önerileri যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত; ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। Bonus ve ödül kampanyalarını takip et Bethub güncel ile কুমিল্লা দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ: কুমিল্লা মুরাদনগরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ডিবি পুলিশের অভিযানে ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ (তিন) জন ঘাতক গ্রেফতার । কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাজেয়াপ্তের আদেশ; ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত!! দৈনিক ইনকিলাবের সাংবাদিক কুমিল্লার সন্তান মুন্সি কামাল আতাতুর্ক মিসেল আমাদের মাঝে আর নেই!!!

কুমিল্লা বিভাগ: ৫৪ বছরের অপেক্ষার অবসান চায় কুমিল্লাবাসী!

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কুমিল্লা বিভাগ: ৫৪ বছরের অপেক্ষার অবসান চায় কুমিল্লাবাসী!

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পার হলেও দেশের অন্যতম প্রাচীন, জনবহুল ও ঐতিহ্যবাহী জেলা কুমিল্লাকে এখনও বিভাগ হিসেবে ঘোষণা করা হয়নি। এ নিয়ে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি নতুন করে আলোচনায় এসেছে। ড. মো. তাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা এক নিবন্ধে বলেন, স্বাধীনতার সময় দেশে ছিল মাত্র চারটি বিভাগ ও ১৯টি জেলা। সময়ের প্রয়োজনে বর্তমানে বিভাগ বেড়ে দাঁড়িয়েছে আটটিতে। কিন্তু প্রশাসনিক সক্ষমতা, জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্ব থাকা সত্ত্বেও কুমিল্লা এখনও বিভাগ হয়নি, যা প্রশ্ন তৈরি করছে নীতিনির্ধারণী পর্যায়ে।তিনি উল্লেখ করেন, কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠার দাবি নতুন নয়। আশির দশক থেকেই এ দাবিতে আন্দোলন, জনসভা ও রাজনৈতিক প্রতিশ্রুতি দেখা গেছে। বিভিন্ন রাজনৈতিক দলও তাদের সাংগঠনিক কার্যক্রমে “কুমিল্লা বিভাগ” নাম ব্যবহার করেছে। তবে বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় জনমনে হতাশা তৈরি হয়েছে।বিশ্লেষণে বলা হয়, একটি বিভাগ গঠন কোনো রাজনৈতিক অনুগ্রহ নয়; বরং জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, অর্থনৈতিক কার্যক্রম ও প্রশাসনিক প্রয়োজনের ভিত্তিতে হওয়া উচিত। এসব মানদণ্ডে কুমিল্লা একটি শক্ত অবস্থানে রয়েছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের তথ্য অনুযায়ী, কুমিল্লা জেলার জনসংখ্যা প্রায় ৬৫ লাখ। বিপুল এই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও অবকাঠামোগত সেবা নিশ্চিত করতে শক্তিশালী আঞ্চলিক প্রশাসনিক কাঠামোর প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে।সংশ্লিষ্টদের মতে, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সহজ হবে, সেবার গতি বাড়বে এবং আঞ্চলিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের এই জনদাবি বাস্তবায়নে সরকার কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর