
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। (৩১ জুলাই) সন্ধ্যায় কনকাপৈত মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জি.মো. শাহআলম রাজু।কনকাপৈত ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন মিয়াজীর সভাপতিত্ব ও কনকাপৈত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট হুমায়ুন পাটোয়ারী।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী আশ্রাফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, নুরুনবী পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ গাজী কবির, উপজেলা বিএনপির স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মোল্লা। এসম আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ বাচ্চু, সহ-সভাপতি তাহের মজুমদার, সহ-সভাপতি হাজী কালাম, সহ-সভাপতি আলী আহমদ, সহ-সভাপতি বাছির আহমেদ, সহ-সভাপতি এনামুল হক নেভী, সহ-সভাপতি আফসার পাটোয়ারী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম রতন, সাংগঠনিক সম্পাদক বেলাল, ইউনিয়ন ১.নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সালেহ আহমদ, ২ নং ওয়ার্ড আলী আক্কাস, ৩ ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, ৪ নং ওয়ার্ড সভাপতি লিটন মজুমদার, ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ কাইয়ুম, ৬ নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম ভূঁইয়া, ৭নং ওয়ার্ড সভাপতিশাহ আলম, ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ ইয়াছিন, ৯ নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন। ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিউদ্দীন নয়ন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।