1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!! রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ অপরাধের বিচারহীনতায় বাড়ে অপরাধ, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি;

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইসলামী ফ্রন্টের উপজেলা নবনির্বাচিত কমিটি গঠিত।

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইসলামী ফ্রন্টের উপজেলা নবনির্বাচিত কমিটি গঠিত।

সভাপতি জসিম উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক মাও: দেলোয়ার হোসেন

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির কাউন্সিল অধিবেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই (শুক্রবার ) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলতাব আলী বেবি কেয়ার একাডেমি মিলনায়তনে মাওলানা মো: আবু তাহের বখশী সুন্নি আল কাদরীর সভাপতিত্বে ও মাওলানা সৈয়দ মো: মোবারক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কুমিল্লা জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক, সাংবাদিক ও কলামিষ্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো: আমিনুল ইসলাম আকবরী।বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সভাপতি মাওলানা গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা মো : হাবিবুর রহমান মমতাজী, মাওলানা মো : রেজাউল হক,মো: জসিম উদ্দিন মাষ্টার, মাওলানা মো : দেলোয়ার হোসেন, মাওলানা মো: অলিউল্লাহ, মাওলানা মো : রফিকুল ইসলাম রেজভী,মুফতি মাওলানা মো : সোহরাব হোসাইন, মুফতি মাওলানা মো: মজিবুর বাশার, মাওলানা কারী মো: মিনহাজুল আবেদীন, আহমদ রেজা রুকু পাঠান, মো: জাহাঙ্গীর আলম, মো: সুজনসহ আরো অনেকে।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটি গঠন করা হয়। সর্ব সম্মতিক্রমে মো: জসিম উদ্দিন মাষ্টারকে সভাপতি, মাওলানা সৈয়দ মো: মোবারক হোসেন সিনিয়র সহ সভাপতি,মাওলানা হাবিবুর রহমান মমতাজী ও মাওলানা মো : রেজাউল হককে সহ সভাপতি, মাওলানা মো : দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক, মাওলানা মো: অলি উল্লাহ ও মাওলানা গাজী মো: ফয়জুল ইসলাম হাফিজ সহ সাধারণ সম্পাদক, মুফতি মাওলানা মো: সোহরাব হোসাইনকে সাংগঠনিক সম্পাদক ও মো: মহসিন সরকারকে অর্থ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি ঘোষণা করা হয় এবং ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটির নামও ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর