1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী - কুমিল্লার খবর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু 🎰 Slot oyuncuları için Mariobet güncel giriş önerileri যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত; ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। Bonus ve ödül kampanyalarını takip et Bethub güncel ile কুমিল্লা দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ: কুমিল্লা মুরাদনগরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ডিবি পুলিশের অভিযানে ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ (তিন) জন ঘাতক গ্রেফতার । কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাজেয়াপ্তের আদেশ; ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত!! দৈনিক ইনকিলাবের সাংবাদিক কুমিল্লার সন্তান মুন্সি কামাল আতাতুর্ক মিসেল আমাদের মাঝে আর নেই!!!

সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী

গাজীপুর ঢাকা,(বাংলাদেশ)
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই। সার সংকটের যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। সরকার নির্ধারিত ন্যায্যমূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার গাজীপুরের জয়দেবপুরে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।মন্ত্রী জানান, দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে সার বিক্রি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং সার সরবরাহ ও বিক্রয় কার্যক্রম কঠোরভাবে মনিটরিং করা হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো পণ্যের সরবরাহে ঘাটতি না থাকলে সেই পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ার কথা নয়। বাজারে পণ্য থাকা সত্ত্বেও দাম বৃদ্ধির পেছনে কী কারণ রয়েছে তা খুঁজে বের করতে হবে। কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।গবেষণা বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, গবেষণা হতে হবে মানুষের প্রয়োজন ও সময়ের চাহিদা অনুযায়ী। দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা কৃষক ও সাধারণ মানুষের উপকারে আসছে।তিনি আরও বলেন, বাংলাদেশে মৌসুমি বন্যা একটি বাস্তবতা, বিশেষ করে হাওর অঞ্চলে আগাম বন্যার কারণে প্রতিবছরই কৃষকরা ক্ষতির মুখে পড়েন। এ সমস্যা মোকাবিলায় গবেষকদের নির্দেশনা অনুযায়ী হাওর অঞ্চলের উপযোগী নতুন ধানের জাত উদ্ভাবন করা হয়েছে।মন্ত্রী জানান, আগামী মৌসুমে হাওর অঞ্চলে নতুন জাতের ব্রি-১১৮ ধানের প্রায় ৩০ টন বীজ সরবরাহ করা হবে। এর ফলে কৃষকরা আগাম ধান কেটে ঘরে তুলতে পারবেন এবং আগাম বন্যার ক্ষয়ক্ষতি থেকে অনেকাংশে রক্ষা পাবেন।কৃষিপণ্য রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে গড়ে তুলতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্যাকেজিং, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং মাননিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন প্যাকেজিং ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রপ্তানি সক্ষমতা আরও বাড়ানো হবে। এ সময় কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।পরবর্তীতে মন্ত্রী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও বীজ প্রত্যয়ন এজেন্সিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৬ এর উদ্বোধন করেন।উদ্বোধনী বক্তব্যে তিনি জানান, আগামী বাজেটগুলোতে গবেষণা খাতে বরাদ্দকে অগ্রাধিকার দেওয়া হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নতুন জাত উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করা হবে। সফরকালে মন্ত্রী জয়দেবপুরে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর