1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা সদর'র এমপি'র মানবিক আচরণ বিকৃতভাবে উপস্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন! - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লা সদর’র এমপি’র মানবিক আচরণ বিকৃতভাবে উপস্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
Oplus_0

কুমিল্লা সদর’র এমপি’র মানবিক আচরণ বিকৃতভাবে উপস্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন!

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি মানবিক আচরণকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানান।সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। বক্তারা দাবি করেন, বাস্তব ঘটনার ভিন্নরূপ উপস্থাপন করে একটি মহৎ মানবিক উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।বক্তারা জানান, গত ২৪ এপ্রিল ২০২৬ রাতে কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দর কাস্টমসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হন। পরবর্তীতে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরদিন তাঁর মরদেহ কুমিল্লা-ঢাকা মহাসড়কের কোটবাড়ী এলাকায় উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি ওঠে।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ মর্মান্তিক ঘটনার পর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দলীয় নেতাকর্মী ও স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নিহত বুলেট বৈরাগীর পরিবারের বাসায় যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দেন এবং ভবিষ্যৎ জীবিকা ও নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন।তিনি নিহতের স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী উপযুক্ত চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শোকাহত পরিবারের সঙ্গে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে তিনি নিহতের স্ত্রীকে স্নেহভরে সান্ত্বনা দেন।বক্তারা অভিযোগ করেন, এই মানবিক মুহূর্তের একটি অংশকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। তারা এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির মানবিক কর্মকাণ্ডকে অপব্যাখ্যা করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। তারা সত্য উদঘাটন এবং দায়িত্বশীল আচরণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর