1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
তুরস্ক সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান....ওয়াকার-উজ-জামান - কুমিল্লার খবর
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্ক সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান….ওয়াকার-উজ-জামান কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মাসাসের ফুলেল শুভেচ্ছা কুমিল্লা টমছম ব্রিজ এলাকায় যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত….এমপি ও কুসিক প্রশাসক’র ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে অনুষ্ঠিত।  মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগে আলোচনায় কোতোয়ালি থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ! কুমিল্লা টাউনহল মাঠে ‘২ টাকার আহার’ কর্মসূচি: শ্রমজীবী মানুষের পাশে প্রশংসনীয় উদ্যোগ কুমিল্লার দাউদকান্দিতে ৭০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ;অতঃপর মাদক কারবারি আটক। ফিরতি রথযাত্রায় আগত ভক্তদের মাঝে শরবত, পানি ও আপেল বিতরণ করলেন উন্নয়ন কমিটির আবু বাংলাদেশ সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা উদ্ধার, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার। কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিকের ইন্তেকাল

তুরস্ক সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান….ওয়াকার-উজ-জামান

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান….ওয়াকার-উজ-জামান

কুমিল্লার অনলাইন নিউজ ডেস্ক।। 

ঢাকা, ২৫ জুলাই ২০২৬ (শনিবার) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে আজ দেশে প্রত্যাবর্তন করেছেন।তুরস্ক পৌঁছে সেনাবাহিনী প্রধান সেদেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির-এ শ্রদ্ধা নিবেদন করেন।সফরকালে, সেনাবাহিনী প্রধান তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী Yaşar Güler, Chief of the Turkish General Staff General Selçuk Bayraktaroğlu, Commander of the Turkish Land Forces General Metin Tokel এবং Director of Istanbul Naval Shipyard Rear Admiral Recep Erdinç Yetkin-এর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও, তিনি তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (SSB)-এর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। Turkish Land Forces Headquarters পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান তুরস্কের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন। এর মধ্যে ASISGUARD, TUSAŞ (Turkish Aerospace Industries), MKE (Makine ve Kimya Endüstrisi A.Ş.), SARSILMAZ, STM (Savunma Teknolojileri Mühendislik ve Ticaret A.Ş.), ROKETSAN (Rocket Industry and Trade Inc.), ASELSAN (Askerî Elektronik Sanayi) এবং BAYKAR (Baykar Teknoloji) উল্লেখযোগ্য। পরিদর্শনকালে তিনি এসব প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন (R&D), অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী কার্যক্রম, প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়েও আলোচনা করেন।সেনাবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর