1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিকের ইন্তেকাল - কুমিল্লার খবর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু 🎰 Slot oyuncuları için Mariobet güncel giriş önerileri যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত; ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। Bonus ve ödül kampanyalarını takip et Bethub güncel ile কুমিল্লা দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ: কুমিল্লা মুরাদনগরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ডিবি পুলিশের অভিযানে ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ (তিন) জন ঘাতক গ্রেফতার । কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাজেয়াপ্তের আদেশ; ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত!! দৈনিক ইনকিলাবের সাংবাদিক কুমিল্লার সন্তান মুন্সি কামাল আতাতুর্ক মিসেল আমাদের মাঝে আর নেই!!!

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিকের ইন্তেকাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

শোক সংবাদ

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিকের ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি।।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।মরহুম মোহাম্মদ সাইফুল মালিক ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে ২০১৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি কুমিল্লা, ফেনী এবং সিআইডি হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে পালন করেছেন ।তিনি ১৯৮১ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মুকিমাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।মরহুমের জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করেন। তাঁকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।মরহুমকে আগামীকাল শুক্রবার বাদ জুমা তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর