1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার সিহান মোখলেছুর রহমান আবু - কুমিল্লার খবর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Slot severler için freespin fırsatları Bahiscom giriş kullanıcılarını bekliyor Slot severler için freespin fırsatları Bahiscom giriş kullanıcılarını bekliyor এসএসসি পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে বদলে গেল ১ হাজার ৯৪৪ শিক্ষার্থীর ফল ; ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কুমিল্লা জেলায় আগস্ট ২০২৬ মাসে শ্রেষ্ঠ সার্কেল দাউদকান্দি সার্কেল ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ দাউদকান্দি মডেল থানা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখেন; বাবা হওয়ার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য পিয়াস সহ তার সহযোগির। পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্তে দুই দিন-ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।  ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক প্রকল্পে চীনা বিনিয়োগ নিয়ে বৈঠক

এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার সিহান মোখলেছুর রহমান আবু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার সিহান মোখলেছুর রহমান আবু

শাহাদাত কামাল শাকিল,কুমিল্লা।। 

আন্তর্জাতিক অঙ্গনে আবারও কুমিল্লার সুনাম উজ্জ্বল করলেন কারাতে মাস্টার সিহান মোখলেছুর রহমান আবু। ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন অনুমোদিত এশিয়া কারাতে ফেডারেশনের কোচেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচের গৌরব অর্জন করেছেন।গত ১৫, ১৬ ও ১৭ জুলাই ২০২৬ ইং তারিখে ঢাকায় এশিয়া কারাতে ফেডারেশনের টেকনিক্যাল কমিশনের আয়োজনে কারাতে কোচেস ও রেফারী সেমিনার ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কারাতে ফেডারেশন মনোনীত কোচ ও রেফারীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।উক্ত পরীক্ষায় কুমিল্লা জেলা ও সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক, কুমিল্লা জেলা কারাতে টিচার্স ফাউন্ডেশনের সভাপতি, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এবং ওয়ার্ল্ড ইউনিয়ন অব মার্শাল আর্ট ফেডারেশনের সদস্য সিহান মোখলেছুর রহমান আবু সাফল্যের সাথে কোচেস পরীক্ষায় উত্তীর্ণ হন।সিহান মোখলেছুর রহমান আবু বলেন, “আমার এই কৃতিত্বের জন্য বাংলাদেশ কারাতে ফেডারেশন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ আমাকে অনুপ্রাণিত করেছেন। আমার এই সাফল্যের মাধ্যমে এখন থেকে আরও ভালোভাবে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে পারব। এই সাফল্য কুমিল্লাসহ সমগ্র বাংলাদেশের ক্রীড়া ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।”জানা যায়, সিহান মোখলেছুর রহমান আবু বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতার পাশাপাশি জাপান, কোরিয়া, চীন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং মালদ্বীপসহ বহু দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক অর্জন করেছেন।সিহান মোখলেছুর রহমান আবু এশিয়া কারাতে ফেডারেশনের কোচেস লাইসেন্সপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক, সদস্য সচিব, জেলা ক্রীড়া অফিসারসহ কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, তার এই অর্জনের মাধ্যমে কুমিল্লা ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সুনাম আরও বৃদ্ধি পেল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর