1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশুটির পরিবার পাকিস্তানের কাশ্মির থেকে এসেছিল! - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যের কুমিল্লা কারাগার: পুরোনো স্থাপনার বিদায়, ইতিহাসের নতুন অধ্যায়! ‎ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে চুরিতে বাধায়,অতঃপর নিরাপত্তাকর্মী খুন কুমিল্লা নাঙ্গলকোটে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল, আটক ২ জেনেভা ক্যাম্পে গলাকাটা মনু বাহিনী হামলা শিকার ও বিচার চাই! কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে  যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ডে গায়ের জোরে রুট পারমিটহীন বাসের দাপট, যানজটে নাকাল যাত্রীরা বিএলআরআইয়ের উদ্ভাবিত দুই ভ্যাকসিন বাণিজ্যিক উৎপাদনে যাবে কুমিল্লা জেলা পুলিশে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান। কুমিল্লা জেলা পুলিশের বিশেষ আইন শৃঙ্খলা এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪

কুমিল্লায় রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশুটির পরিবার পাকিস্তানের কাশ্মির থেকে এসেছিল!

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশুটির পরিবার পাকিস্তানের কাশ্মির থেকে এসেছিল!

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার একটি রেস্টুরেন্টে ভুলবশত ফেলে যাওয়া শিশুটির পরিবার পাকিস্তানের কাশ্মির থেকে বাংলাদেশে ভ্রমণে এসেছিল। প্রশাসনের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।শনিবার (২৭ জুন) বিকেল পৌনে ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে পরিবারের সদস্যদের কাছে তুলে দেন।প্রশাসন জানায়, শিশুটির নাম নাফিসা। তার পরিবারের প্রায় ১৫ সদস্য দুটি গাড়িতে করে বাংলাদেশে বেড়াতে এসে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডের মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে নাস্তা করেন তারা।নাস্তা শেষে দুটি গাড়িতে করে রওনা দেওয়ার সময় ভুল বোঝাবুঝির কারণে শিশু নাফিসা রেস্টুরেন্টেই থেকে যায়। শিশুটির বাবা-মায়ের ধারণা ছিল সে দাদা-দাদির গাড়িতে উঠেছে, আর দাদা-দাদির ধারণা ছিল সে বাবা-মায়ের গাড়িতে রয়েছে। ফলে দুই পক্ষই শিশুটিকে সঙ্গে নেওয়া হয়েছে মনে করে চলে যান।রেস্টুরেন্ট কর্তৃপক্ষ শিশুটিকে দেখতে পেয়ে নিজেদের হেফাজতে নিয়ে সদর দক্ষিণ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা সমাজসেবা অফিসের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে।ইউএনও সুজন চন্দ্র রায় জানান, চট্টগ্রামের কর্ণফুলী টানেল এলাকায় পৌঁছে শিশুটিকে না পেয়ে পরিবারটি বিষয়টি বুঝতে পারে এবং কুমিল্লার দিকে ফিরে আসে। পরে প্রশাসনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তারা জাইতুন রেস্টুরেন্টে এসে শিশুটিকে বুঝে নেন এবং পুনরায় কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিকুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর