1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মোগল সাম্রাজ্যের ইতিহাসে কুমিল্লা; রোশনাবাদ পরগনা থেকে আজকের জনপদ! দৈনিক কুমিল্লা ডাকের নাম-পরিচয় ব্যবহার করে পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ! যশোরে প্রকাশ্যে কোদালের আঘাতে ৭০ বছরের বৃদ্ধকে হত্যা কুমিল্লা দেবীদ্বার’র উপজেলা পরিষদ কলোনির ১২ কর্মকর্তার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন;অতঃপর বকেয়া ৩২ লাখ টাকা! সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লা জেলা ইউনিটের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার! কুমিল্লায় মা-মেয়ে হ/ত্যা/র আসামি কবিরাজ মোবারকের মৃ/ত্যু/দণ্ড জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান; ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ হোক, বঞ্চিত না হোক তাঁর উত্তরাধিকারীরা!! এক রাতে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ:লীগের ১০৭ জন সদস্য গ্রেফতার

কুমিল্লার কাটাবিলের গুলিবর্ষণের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা,স্কুলছাত্র ইথানের শরীরে এখনো গুলি!

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
Oplus_131072

কুমিল্লার কাটাবিলের গুলিবর্ষণের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা,স্কুলছাত্র ইথানের শরীরে এখনো গুলি!

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনকে কেন্দ্র করে স্থানীয়দের বাড়িঘরে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।ঘটনায় গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের (১২) বাবা ইউনুছ মিয়া বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলাটি করেন।কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এদিকে শুক্রবার কাটাবিল এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান।তিনি আহত ইথানের পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল ঘুরে দেখেন।তিনি বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের যেখানেই থাকুক, আইনের আওতায় আনা হবে।”ঘটনার প্রতিবাদে পৃথক মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর শাখা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব শাখা।মানববন্ধনে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।আহত ইথান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীর থেকে এখনও গুলি বের করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তার বাবা ইউনুছ মিয়া।ইথানের বাবা জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ঝুঁকি থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও গুলি অপসারণ করা যায়নি। বর্তমানে রক্তক্ষরণ অব্যাহত থাকায় রক্ত দিতে হচ্ছে।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, গুলিটি ইথানের ফুসফুসে আঘাত করেছে, তাই ঝুঁকি বিবেচনায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ সার্জনের মাধ্যমে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল পরিদর্শনকালে কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, “জনপ্রতিনিধি হিসেবে এ ঘটনার দায় কেউ এড়াতে পারে না। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসন কাজ করছে।”উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনের পর পরই একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও গুলিবর্ষণ করে। এতে ইথান আহমেদ প্রেমসহ অন্তত সাতজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর