1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
স্কুল ছাত্র গুলি খাবে তারপর আপনি ওসি থাকবেন আমি এমপি থাকব এটা ঠিক না - এমপি মনিরুল হক চৌধুরী - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যের কুমিল্লা কারাগার: পুরোনো স্থাপনার বিদায়, ইতিহাসের নতুন অধ্যায়! ‎ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে চুরিতে বাধায়,অতঃপর নিরাপত্তাকর্মী খুন কুমিল্লা নাঙ্গলকোটে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল, আটক ২ জেনেভা ক্যাম্পে গলাকাটা মনু বাহিনী হামলা শিকার ও বিচার চাই! কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে  যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ডে গায়ের জোরে রুট পারমিটহীন বাসের দাপট, যানজটে নাকাল যাত্রীরা বিএলআরআইয়ের উদ্ভাবিত দুই ভ্যাকসিন বাণিজ্যিক উৎপাদনে যাবে কুমিল্লা জেলা পুলিশে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান। কুমিল্লা জেলা পুলিশের বিশেষ আইন শৃঙ্খলা এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪

স্কুল ছাত্র গুলি খাবে তারপর আপনি ওসি থাকবেন আমি এমপি থাকব এটা ঠিক না – এমপি মনিরুল হক চৌধুরী

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
Oplus_131072

স্কুল ছাত্র গুলি খাবে তারপর আপনি ওসি থাকবেন আমি এমপি থাকব এটা ঠিক না – এমপি মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লায় গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মায়ের সাথে দেখা করে সদর আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন,আমরা সবাই তাদের ( মাদক ব্যবসায়ীদের) কাছে স্যারেন্ডার করে চলে যাই । আর না হয় কিছু একটা করেন বিজয়পুর যা হয়েছে । না হয় চলেন মানুষের কাছে ক্ষমা চেয়ে (ক্ষমতা ) ছাইড়া দেই । মাদক ব্যবসায়ী থাকবে, একজন স্কুল ছাত্র স্কুলে যেতে পারবে না, তারপর আপনি ওসি থাকবেন আমি এমপি থাকব এটা ঠিক না। কি জবাব দিবেন এই পরিবারের কাছে । মাদক কারবারীদেরকে বিচারের আওতায় আনা হবে ।আজ বৃহস্পতিবার রাত নয়টায় কুমিল্লা নগর এর কাটাবিল এলাকায় আহত ইথান আহমেদের মায়ের সঙ্গে দেখা করে এসব কথা বলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ।‌তিনি আরো বলেন, মাদক কারবারীদের ধরতে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলা হবে । তাদের কোন ছাড় দেওয়া হবে না । ইতিমধ্যে আমি ডিআইজি এবং কুমিল্লার এসপি সাহেবের সাথে কথা বলেছি । আমি রাতের মধ্যেই ফলাফল দেখতে চাই ।‌তারপর মনিরুল হক চৌধুরী আহত ইথান আহমেদের মা সোনিয়া আক্তারের সাথে কথা বলেন । তার সাথে কে কে আছে তার খোঁজখবর নেন এবং ঢাকা মেডিকেল কলেজে যোগাযোগ করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।এ সময় আহত ইতারা আহমেদের মা বলেন, অপু এবং সাব্বির দুই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই মারামারি চলছিল। আজকে আমি আমার ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম । টিফিন দেওয়ার পর বাসায় আসার সময় আমার ছেলের পিঠে গুলি লাগে । আমার একটি মাত্র ছেলে ‌। আমার ছেলের কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো।উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ শিক্ষার্থীর ইথান আহম্মেদ প্রেম (১২) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। কাটাবিল উচ্চ বিদ্যালয়ে পড়ে।সে নগরীর কাঁটাবিল এলাকার বাসিন্দা মো ইউনুস মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এখন সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর