1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
এপিপি পদ থেকে প্রত্যাহার হলেন দুই আইনজীবী - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

এপিপি পদ থেকে প্রত্যাহার হলেন দুই আইনজীবী

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬

এপিপি পদ থেকে প্রত্যাহার হলেন দুই আইনজীবী

আদালত প্রতিনিধি কুমিল্লা।। 

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে দুই আইনজীবীর নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকারী অ্যাডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট সাইদুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৯ অক্টোবর জারি করা নিয়োগসংক্রান্ত স্মারকের মাধ্যমে তাদের যে নিয়োগ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হলো। আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনের অনুলিপি জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ, পাবলিক প্রসিকিউটরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে এবং আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রত্যাহার হওয়া দুই আইনজীবী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর