1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ড্রেন পরিষ্কারে মিলছে পলিথিন ও প্লাস্টিক বোতল, জলাবদ্ধতা নিরসনে সচেতনতার আহ্বান...কুসিক প্রশাসকের - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

ড্রেন পরিষ্কারে মিলছে পলিথিন ও প্লাস্টিক বোতল, জলাবদ্ধতা নিরসনে সচেতনতার আহ্বান…কুসিক প্রশাসকের

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
Oplus_131072

ড্রেন পরিষ্কারে মিলছে পলিথিন ও প্লাস্টিক বোতল, জলাবদ্ধতা নিরসনে সচেতনতার আহ্বান…কুসিক প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা নিরসন ও বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় ড্রেনের ভেতর থেকে বিপুল পরিমাণ পলিথিন, প্লাস্টিকের পানির বোতল, গৃহস্থালি বর্জ্য এবং জমাটবদ্ধ মাটি-বালু উদ্ধার হচ্ছে, যা পানি প্রবাহে বাধা সৃষ্টি করে জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কারের সময় দেখা যায়, অনেকেই অসচেতনভাবে পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা ড্রেনে ফেলছেন। ফলে ড্রেনের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। নগর পরিকল্পনাবিদ ও সচেতন মহল মনে করেন, শুধু অবকাঠামো উন্নয়ন বা ড্রেন সংস্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা বলেন, জনগণ সচেতন হলে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেললে সিটি করপোরেশনের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম আরও কার্যকর হবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজ নিয়মিতভাবে চলমান রয়েছে। তবে নাগরিকদের সহযোগিতা ছাড়া এ কার্যক্রমের সুফল পুরোপুরি পাওয়া সম্ভব নয়। সবাইকে ড্রেন ও খালে বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে।”সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর গুরুত্বপূর্ণ ড্রেন, নালা ও পানি প্রবাহের পথগুলো পরিষ্কার করার বিশেষ কার্যক্রমও পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধি পেলে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর