1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
লবণের বস্তার আড়ালে ১ লাখ ৬০ হাজার ইয়াবা, কুমিল্লায় ডিবির চাঞ্চল্যকর অভিযান - কুমিল্লার খবর
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লবণের বস্তার আড়ালে ১ লাখ ৬০ হাজার ইয়াবা, কুমিল্লায় ডিবির চাঞ্চল্যকর অভিযান “ফিরে না পাওয়া”!! নবগঠিত পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সাথে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাবের বর্ষপূর্তিতে সাংবাদিকদের মিলনমেলা কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন উদবাতুল বারী আবু শ্রমিক নেতা মনসুর রহমানের স্বরণ সভায় অনুষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ইট সোলিং রাস্তার নির্মাণকাজ উদ্বোধন কুমিল্লায় ৫ লাখে মাদক কারবারি মুক্ত, চার পুলিশ সদস্য প্রত্যাহার! কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইন শৃঙ্খলা এ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

লবণের বস্তার আড়ালে ১ লাখ ৬০ হাজার ইয়াবা, কুমিল্লায় ডিবির চাঞ্চল্যকর অভিযান

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
Oplus_131072

লবণের বস্তার আড়ালে ১ লাখ ৬০ হাজার ইয়াবা, কুমিল্লায় ডিবির চাঞ্চল্যকর অভিযান

স্টাফ রিপোর্টার।।

লবণের বস্তার আড়ালে অভিনব কৌশলে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবা। তবে গোয়েন্দা পুলিশের তৎপরতায় ভেস্তে যায় সেই পরিকল্পনা।কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে, যার মূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান।পুলিশ জানায়,মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়।প্রাথমিকভাবে যানবাহনটি সাধারণ পণ্যবাহী বলে মনে হলেও বিস্তারিত অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তল্লাশির সময় দেখা যায়, কাভার্ড ভ্যানটিতে বিপুল পরিমাণ লবণের বস্তা বোঝাই করা ছিল। এসব বস্তার আড়ালে এবং গাড়ির ছাদের উপরের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ইয়াবার বিশাল চালান। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে ডিবি সদস্যরা সেখান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, “মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। কিন্তু গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।”পুলিশ সুপার আরও বলেন, “মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।সংবাদ সম্মেলনে ডিবির ওসিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর