1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ইট সোলিং রাস্তার নির্মাণকাজ উদ্বোধন - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ইট সোলিং রাস্তার নির্মাণকাজ উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ইট সোলিং রাস্তার নির্মাণকাজ উদ্বোধন

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ ফতেপুর গ্রামের মোবারকনগর মাদ্রাসা সংলগ্ন স্থান থেকে মাওলানা আনিছুর রহমানের বাড়ি পর্যন্ত ৯০০ ফুট ইট সোলিং রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৫ জুন) সকালে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান নির্মাণকাজের উদ্বোধন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসারের বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৬ ফুট প্রস্থ ও ৯০০ ফুট (প্রায় ২৭৪ মিটার) দৈর্ঘ্যের ইট সোলিং রাস্তা নির্মাণ করা হচ্ছে।উদ্বোধনপূর্ব বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, মাত্র তিন মাসের ব্যবধানে সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসারের উদ্যোগে এলাকায় বহু রাস্তা, ক্লাব, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ ৫৪ বছর ধরে অবহেলিত এই এলাকায় রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। রাস্তাটি নির্মিত হলে এ এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব হবে। তিনি আরও বলেন, আমাদের যে রাজনৈতিক বঞ্চনা রয়েছে, সেখান থেকে বের হয়ে সরকারি দল ও বিরোধী দল এক হয়ে কাজ করতে পারলে এলাকার উন্নয়ন আরও বেশি হবে। উন্নয়নমূলক কাজে দল-মত নির্বিশেষে সহযোগিতার মাধ্যমে জনকল্যাণে এগিয়ে আসতে হবে। বিরোধী দলের জায়গা থেকে সরকারের ভালো কাজের সহযোগিতার দৃষ্টান্ত দেখতে চাই, পার্লামেন্টে সেটার সূচনা হয়েছে। বিরোধী দল সরকারের ন্যায়সঙ্গত ভালো কাজে সহযোগিতা করবে এবং অন্যায় কাজের বিরোধিতা করবে। জনকল্যাণে ভূমিকা রাখতে সকলে মিলে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এবং জামায়াতের মনোনীত দক্ষিন শ্রিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাষ্টার সালাউদ্দিন, ওলামা বিভাগের সভাপতি মাও আব্দুল মোমেন, দক্ষিন শ্রিপুর ইউনিয়ন আমির মাও. রওশান আলী, সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান নির্বাহী সদস্য মো: ওমর ফারুক, ইউনিয়ন সহ সেক্রেটারি আব্দুল আহাদ, ওয়ার্ড সভাপতি মাও আনিছুর রহমান, ১ং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: আমিরুল ইসলাম সহ এলাকার বিভিন্ন পর্যায়ের জন সাধারণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর