1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এমপি মনিরুল হক চৌধুরী। - কুমিল্লার খবর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু 🎰 Slot oyuncuları için Mariobet güncel giriş önerileri যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত; ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। Bonus ve ödül kampanyalarını takip et Bethub güncel ile কুমিল্লা দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ: কুমিল্লা মুরাদনগরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ডিবি পুলিশের অভিযানে ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ (তিন) জন ঘাতক গ্রেফতার । কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাজেয়াপ্তের আদেশ; ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত!! দৈনিক ইনকিলাবের সাংবাদিক কুমিল্লার সন্তান মুন্সি কামাল আতাতুর্ক মিসেল আমাদের মাঝে আর নেই!!!

কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এমপি মনিরুল হক চৌধুরী।

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
Oplus_131072

কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এমপি মনিরুল হক চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা।। 

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন হয়। কক্সবাজারে কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।শনিবার (১৩ জুন) দুপুরে এই কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় নবনির্মিত শিশু হাসপাতাল অভ্যন্তরে এ কর্মসূচি উদ্বোধন করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী এমপি।বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিভিল সার্জন ডা. আলী নুর বশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হেসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, বিএনপি নেতা সোহেল মজুমদারসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বৃক্ষরোপণ শেষে মনিরুল হক চৌধুরী এমপি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। গাছের প্রয়োজনীয়তা অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপন করা। সে প্রতিশ্রুতি রক্ষায় আজ সে কর্মসূচির উদ্বোধন হলো। তারেক রহমান যে কথা দেন সে কথা রক্ষা করেন।তিনি বলেন, কুমিল্লায় শিশু হাসপাতাল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ হাসপাতালের পাশেই মহাসড়কের পাশে কুমিল্লা মেডিকেলের ট্রমা ইউনিট এখানে ট্রমা হাসপাতাল করা হবে। স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলেছি। শিগগিরই কাজ শুরু হবে।তিনি আরও বলেন, কুমিল্লা উন্নতির পথে, কুমিল্লা এগিয়ে যাচ্ছে। কুমিল্লাবাসীকে দেয়া ওয়াদা কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি, ওয়াসা গঠন, ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন চালু, বিমানবন্দর চালু অনেকাংশেই সম্পন্নের পথে। দুয়েকটি দ্রুতই শুরু হবে। কুমিল্লা শহরটা বেলতলি চলে আসছে। প্রশাসনিক দপ্তরগুলো শহরের বাইরে নিয়ে আসলে শহরটা বিকেন্দ্রীকরণ হবে।আমি প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য জাতির জন্য, দেশের জন্য কাজে লাগাতে চাই। আমার রাজনীতি জনকল্যাণমুখী রাজনীতি। আমি আমৃত্যু জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর