1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
অপহরণের নাটকের আড়ালে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান - কুমিল্লার খবর
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন ২০২৬ সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কালিগঞ্জে ১০ হাজার বৃক্ষরোপণের শুভ সূচনা সাতক্ষীরা কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণের অভিযোগ! কুমিল্লায় বিজিবির মাদকবিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজাসহ নারী আটক কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এমপি মনিরুল হক চৌধুরী। অপহরণের নাটকের আড়ালে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেওয়াই হোক আমাদের মূল ভাবনা – কৃষি মন্ত্রী হাজী ইয়াছিন বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম কুমিল্লায় ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত

অপহরণের নাটকের আড়ালে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
Oplus_131072

অপহরণের নাটকের আড়ালে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লার দাউদকান্দিতে বহুল আলোচিত নিখোঁজের ঘটনার নাটকীয় মোড় ঘুরেছে মাত্র এক দিনের ব্যবধানে। অপহরণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে পুলিশ দাবি করেছে, জিসানকে অপহরণ করা হয়নি, বরং বিয়ের চাপ এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এড়াতে তিনি নিজেই আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়েছিলেন।শনিবার (১৩ জুন) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান। তিনি বলেন, জিসানের নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশের একাধিক টিম তদন্তে নামে এবং অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন চিত্র।পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন রাত সাড়ে ৮টার দিকে দাউদকান্দি বাজার এলাকা থেকে জিসান মিয়া প্রধান নিখোঁজ হয়েছেন দাবি করে তার স্বজনরা ১২ জুন দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অপহরণ করা হয়েছে বলে ব্যাপক প্রচার চালানো হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে নামে এবং প্রযুক্তিগত ও তথ্যভিত্তিক অনুসন্ধান শুরু করে।তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে দাউদকান্দি এলাকার এক তরুণীর সঙ্গে জিসানের পরিচয় হয়। পরবর্তীতে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, গত ২০ মে দাউদকান্দিতে জিসানের ভাড়া বাসায় ওই তরুণী ধর্ষণের শিকার হন। পরে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন জিসান।

পুলিশ সুপার জানান, সম্পর্কের এক পর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জিসান তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকেন। অভিযোগে বলা হয়েছে, গর্ভপাতে রাজি না হলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। প্রাণনাশের আশঙ্কায় একসময় তরুণী গর্ভপাত করাতে সম্মত হন। এরপর জিসান গর্ভপাতের ওষুধ সংগ্রহ করে তাকে সেবন করান। পরবর্তীতে গর্ভপাত হলে তরুণী জিসানের কাছে বিয়ের দাবি জানান এবং এ নিয়ে চাপ সৃষ্টি করতে থাকেন।পুলিশের ভাষ্য অনুযায়ী, বিয়ের বিষয়ে চাপের মুখে পড়ে জিসান ১২ জুন বিয়েতে সম্মতি দেন। তবে বিয়ে এড়ানোর পরিকল্পনা থেকেই তিনি ১১ জুন রাতের পর আত্মগোপনে চলে যান। এরপর নিজের নিখোঁজ হওয়ার ঘটনাকে অপহরণ হিসেবে উপস্থাপন করতে স্বজনদের মাধ্যমে থানায় জিডি করানো হয় এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার রাতে লাকসাম থানা এলাকার স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় লাকসাম জংশন এলাকা থেকে আত্মগোপনে থাকা জিসানকে উদ্ধার করা হয়। এ সময় ভুক্তভোগী তরুণী দাউদকান্দি থানায় উপস্থিত হয়ে জিসানকে প্রধান আসামি করে ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় মোট চারজনকে আসামি করা হয়েছে। গর্ভপাতে সহায়তাকারীদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, জিসান বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট সকল অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।এদিকে, কেন্দ্রীয় শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ প্রকাশ্যে আসার পর দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল করেছে দাউদকান্দি উপজেলা বিএনপি। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে জিসানকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানা গেছে।জিসান মিয়া প্রধান (২৮) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর