1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
হাইওয়ে পুলিশ, কুমিল্লার পেট্রোল টিমের উপর হামলা ও পুলিশের পিকআপ গাড়ি ভাংচুরের ঘটনায় ১৯ জন গ্রেফতার। - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দাবি: সাক্কু ‎গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল! জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন কালীগঞ্জে তথ্য চাইতেই ঘুষ দাবি, সাংবাদিকের মোবাইল ছিনতাই, লাঞ্ছিত করার অভিযোগ পিআইও মফিজের বিরুদ্ধে কুমিল্লা বিভাগ: ৫৪ বছরের অপেক্ষার অবসান চায় কুমিল্লাবাসী! কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে জনজীবন কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসস্থান যোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন। পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইসলামী ফ্রন্টের উপজেলা নবনির্বাচিত কমিটি গঠিত। কুমিল্লা চৌদ্দগ্রাম কনকাপৈত ইউনিয়নে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

হাইওয়ে পুলিশ, কুমিল্লার পেট্রোল টিমের উপর হামলা ও পুলিশের পিকআপ গাড়ি ভাংচুরের ঘটনায় ১৯ জন গ্রেফতার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

হাইওয়ে পুলিশ, কুমিল্লার পেট্রোল টিমের উপর হামলা ও পুলিশের পিকআপ গাড়ি ভাংচুরের ঘটনায় ১৯ জন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক।।
মহাসড়কে উল্টোপথে ছোট ছোট যানবাহন চলাচলের কারণে বড় ধরণের দুর্ঘটনাসহ প্রাণহানির ঘটনা ঘটে। নিয়মিত অভিযান ও পেট্রোলের অংশ হিসেবে গত ০৯.০৬.২০২৬ খ্রি. সকাল হতে পেট্রোল ডিউটি করাকালীন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা এলাকায় হাইওয়ে থানা পুলিশের একটি টিম কুমিল্লা-ঢাকা মহাসড়কে উল্টো পথে আসা কয়েকটি অবৈধ থ্রি-হুইলার (ইজিবাইক/অটোরিক্সা) আটক করে এবং প্রসিকিউশন দাখিল করে। বেলা আনুমানিক ১১:১৫ ঘটিকায় আটককৃত একটি অটোট্রলির চালক উল্টো পথে এসে নিমসার আমবাজারে মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি করলে উক্ত অটোট্রলির চালককে প্রসিকিউশন প্রদানের জন্য হাইওয়ে পুলিশের ডিউটিরত অফিসার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে উক্ত অটোট্রলির চালক তার নাম-ঠিকানা বলতে অপারগতা প্রকাশ করায় অটোট্রলিটি আটক করে। আটকের পর ডিউটিতে নিয়োজিত হাইওয়ে পুলিশের কনস্টেবল ইউসুফ অটোট্রলিটি নিজে চালিয়ে নিমসার বাজারস্থ চট্টগ্রামমুখী লেনের উপর ফুটওভার ব্রিজের নিচে পৌঁছলে আটককৃত অটোট্রলির চালক হঠাৎ গাড়ির সামনে এসে লাফ দিয়ে অটোট্রলিতে উঠে যায় এবং গাড়ির হ্যান্ডেল ধরে ডানদিকে ঘোরানোর চেষ্টাকালে অটোট্রলিটি উল্টে সামনের গ্লাস ভেঙ্গে যায় এবং ভাঙ্গা গ্লাসের আঘাতে চালক সামান্য আহত হয়।
তখন অটোট্রলি চালক ডাক-চিৎকার করে আনুমানিক ১০০-১৫০ জন থ্রি-হুইলার/অটো-চালকসহ দুষ্কৃতিকারীরা নিমসার বাজারে জড়ো করে। এ সময় তারা সংঘবদ্ধভাবে হাইওয়ে পুলিশের উপর আক্রমণ করে ডিউটিতে নিয়োজিত থাকা কনস্টেবল মোঃ ইউসুফ আলী ও মোঃ রাব্বি ইসলামকে আহত করে। এছাড়াও, আক্রমণকালে পুলিশের ডাবল কেবিন পিকআপ লাঠি দিয়ে আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে সরকারী সম্পত্তির ক্ষতিসাধন করে। জেলা পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে হাইওয়ে থানা পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং হামলার ঘটনায় ভাইরাল ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করা হয় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন থানা এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম-মো: বিল্লাল হোসেন, মোঃ ইউসুফ মিয়া, মোঃ হাসান, মোঃ রিফাত, মোঃ হাবিব, মোঃ মফিজ, মোঃ আক্তার হোসেন, মোঃ সিফাত, মোঃ রবিউল, আবু ইউসুফ ইকরাম, মোঃ জুয়েল, মেঃ সরোয়ার হোসেন, ১৩। নুপুর শাহা মোঃ সোহাগ মিয়া, মোঃ বিল্লাহ, মোঃ সোহেল মিয়া, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আজিজুল আটককৃতদের বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হাইওয়ে পুলিশের পবিত্র দায়িত্ব। যারা কর্তব্যরত পুলিশের উপর হামলা চালিয়েছে এবং সরকারি সম্পদ বিনষ্ট করেছে, তারা দুষ্কৃতিকারী ও সমাজের শত্রু। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনের শাসন সমুন্নত রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশ যে কোন অপশক্তির বিরুদ্ধে আপোসহীন ও কঠোর অবস্থানে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর