1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মাদ্রাসা বন্ধের বক্তব্য ও কুমিল্লাবাসীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনে- কওমী মাদ্রাসা কুমিল্লা জেলা।  - কুমিল্লার খবর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু 🎰 Slot oyuncuları için Mariobet güncel giriş önerileri যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত; ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। Bonus ve ödül kampanyalarını takip et Bethub güncel ile কুমিল্লা দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ: কুমিল্লা মুরাদনগরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ডিবি পুলিশের অভিযানে ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ (তিন) জন ঘাতক গ্রেফতার । কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাজেয়াপ্তের আদেশ; ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত!! দৈনিক ইনকিলাবের সাংবাদিক কুমিল্লার সন্তান মুন্সি কামাল আতাতুর্ক মিসেল আমাদের মাঝে আর নেই!!!

মাদ্রাসা বন্ধের বক্তব্য ও কুমিল্লাবাসীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনে- কওমী মাদ্রাসা কুমিল্লা জেলা। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
Oplus_131072

মাদ্রাসা বন্ধের বক্তব্য ও কুমিল্লাবাসীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনে- কওমী মাদ্রাসা কুমিল্লা জেলা। 

সাবেক এমপি বাহারকে দেশে ফিরিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের দাবি!

স্টাফ রিপোর্টার।।

সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামিলীগের সভাপতি বাহাউদ্দীন বাহারের কথিত মাদরাসাবিরোধী বক্তব্য এবং কুমিল্লার জনগণকে হুমকি দেওয়ার অভিযোগে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠন। একই সঙ্গে তাকে দেশে ফিরিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি টকশোতে বাহাউদ্দীন বাহার দেশের ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা বন্ধ করে দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন এবং কুমিল্লার জনগণের প্রতি হুমকিমূলক মন্তব্য করেছেন। তার এসব বক্তব্যে কুমিল্লাসহ দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠনের যুগ্ম সেক্রেটারি ও মহানগর সেক্রেটারি মুফতী শামছুল ইসলাম জিলানী বলেন, বাংলাদেশের মাদরাসাসমূহ শতাব্দীর পর শতাব্দী ধরে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এই শিক্ষাব্যবস্থা বন্ধের আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল।তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের জন্য হুমকিস্বরূপ এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অংশ।লিখিত বক্তব্যে বাহাউদ্দীন বাহারের রাজনৈতিক ভূমিকারও সমালোচনা করা হয়। সংগঠনের নেতারা দাবি করেন, অতীতে তার বিরুদ্ধে রাজনৈতিক দমন-পীড়ন, সন্ত্রাস ও দুর্নীতির নানা অভিযোগ ছিল। দেশত্যাগের পরও তিনি উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলা হয়।সংবাদ সম্মেলনে নেতারা বাহাউদ্দীন বাহারকে আন্তর্জাতিক পুলিশি সহযোগিতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার বক্তব্যের বিষয়ে তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, শিক্ষাব্যবস্থা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন।হাফেজ মাওলানা মুনীর হুসাইনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি ও মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুনীর হুসাইন, মাওলানা আনিসুর রহমান আশরাফী, হাফেজ আজীজুল হক, মাওলানা তৈয়ব, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবুল কাশেম, আবু তাহেরসহ জেলার বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর