1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহীন গ্রেপ্তার - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহীন গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহীন গ্রেপ্তার

​নিজস্ব প্রতিবেদক,(বুড়িচং-বি-পাড়া)কুমিল্লা।।
​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার পলাতক আসামি, এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ ও মাদক কারবারি মো. শাহীন মিয়া ওরফে গাজী মো. শাহীনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদারের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার হওয়া শাহীন মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার ৫ নং দুলালপুর ইউনিয়নের দুলালপুর উত্তর পাড়া (স্বপন মিয়ার বাড়ি) এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, শাহীনের বিরুদ্ধে মারামারি, হত্যাচেষ্টা ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। ২০১৫ সালের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আইনের আওতায় আনে।পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তারকৃত শাহীন মিয়ার বিরুদ্ধে ২০১৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ব্রাহ্মণপাড়া থানায় দায়ের হওয়া ৫টি মামলার রয়েছে। এছাড়াও তিনি সন্ত্রাসী ও মাদক মামলার আসামি তিনি।ব্রাহ্মণপাড়া অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেন জানান, শাহীন মিয়া এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর