1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শ্রমিক প্রতিনিধি সমাবেশ - কুমিল্লার খবর
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারের ১৫৩ মেধাবী শিক্ষার্থীর সংসদ ভবন ও সামরিক জাদুঘর পরিদর্শন কুমিল্লা চৌদ্দগ্রামে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের লিখিত অভিযোগ! কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু! তনু হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ। জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শ্রমিক প্রতিনিধি সমাবেশ কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ কুমিল্লায় গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ গ্যাসের এমডি’র সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কুমিল্লার চৌদ্দগ্রামে বিকল হওয়া ট্রাকের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত! দিনাজপুরের বীরগঞ্জে সরকারি রাস্তা দখল করে ড্রেন নির্মাণের অভিযোগ, কৃষি আবাদ ও চলাচলে দুর্ভোগ!

জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শ্রমিক প্রতিনিধি সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬

জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শ্রমিক প্রতিনিধি সমাবেশ

শুধু আশ্বাস নয়, সাড়ে সাত কোটি শ্রমিকের ভাগ্য পরিবর্তনে বাজেটে ১০ শতাংশ বরাদ্দের দাবি – অ্যাডভোকেট আতিকুর রহমান

তৌহিদ হোসেন সরকার।।

শুধু আশ্বাস নয়, সাড়ে সাত কোটি শ্রমিকের ভাগ্য পরিবর্তনে বাজেটে ১০ শতাংশ বরাদ্দের দাবি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন , তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন, সাম্প্রতিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিক জনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যে দেশের শ্রমিকরা দেশের স্বার্থে হাসিমুখে জীবন দিতে প্রস্তুত, সেই দেশের শ্রমিকরাই আজ ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। প্রধান অতিথি অ্যাডভোকেট আতিকুর রহমানবলেন আমাদের দেশে সরকারগুলো নির্বাচনের সময় তেলের দাম, গ্যাসের দাম ও বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দেয়। কিন্তু বাস্তবে দেখা যায়, সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয় না। দুই মাস আগেও বিদ্যুতের দাম না বাড়ানোর কথা বলা হয়েছিল, অথচ অল্প সময়ের মধ্যেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়ে শ্রমজীবী মানুষের ওপর। শ্রমিকদের মজুরি বাড়ছে না, তারা রেশনিং সুবিধা পাচ্ছে না, সন্তানের মুখে পর্যাপ্ত খাবার তুলে দিতে পারছে না। অনেক শ্রমিক পরিবার চিকিৎসার অভাবে দুর্ভোগ পোহাচ্ছে। অন্যদিকে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার সফলতার দাবি করছে।
তিনি আরও বলেন, কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ডের মতো কিছু কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের কথা বলা হলেও তা বাস্তবসম্মত সমাধান নয়। শ্রমিকদের জীবনমানের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন কার্যকর ও টেকসই রাষ্ট্রীয় উদ্যোগ। আতিকুর রহমান বলেন, আমরা আজকের শ্রমিক প্রতিনিধি সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, তারা যে রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে—শ্রমিকের জীবনমান উন্নয়ন করবে, বৈষম্য দূর করবে—তা বাস্তবে রূপ দিতে হবে। বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে, পরিবর্তনের কথা বলা হয়েছে,কিন্তু এ দেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার এখনো শ্রমিক শ্রেণি। তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইতোমধ্যে বাজেট ভাবনা নিয়ে আলোচনা করেছে এবং গত ২৪ মে জাতীয় প্রেসক্লাবে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেছে। বিভিন্ন পত্র-পত্রিকায়ও সেই প্রস্তাবনা প্রকাশ করা হয়েছে। গবেষণার ভিত্তিতে আমরা দেখিয়েছি, দেশে প্রায় সাড়ে সাত কোটি শ্রমিক রয়েছে। প্রায় নয় লাখ কোটি টাকার জাতীয় বাজেট হলেও শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক শতাংশেরও কম বরাদ্দ দেওয়া হয়। আমরা আশা করি, বাজেট প্রণয়নকারীরা এ বাস্তবতা বিবেচনায় নেবেন। তিনি বলেন, নতুন বাংলাদেশের নামে আর কোনো আশ্বাস শুনতে চাই না; আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমরা শ্রমিকের জীবনমান উন্নয়ন করতে চাই, ন্যায্য মজুরি নিশ্চিত করতে চাই, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে চাই। আমরা শ্রমিকদের আবাসন সুবিধা নিশ্চিত করতে চাই, তাদের সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষার গ্যারান্টি চাই। আমরা শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। তিনি আরও বলেন, এসব লক্ষ্য বাস্তবায়ন করতে হলে কথার পরিবর্তে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আসন্ন জাতীয় বাজেটে সাড়ে সাত কোটি শ্রমিকের জীবনমান উন্নয়নের গ্যারান্টি হিসেবে কমপক্ষে ১০ শতাংশ বরাদ্দ রাখতে হবে। অন্যথায় সরকার যত কথাই বলুক না কেন, দেশের শ্রমিকরা আর শুধু আশ্বাসে বিশ্বাস করবে না। আমরা আর প্রতারিত হতে চাই না। শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অধিকার আদায়ের সংগ্রামে এ দেশের শ্রমিকরা জীবন দিতে জানে। তাই ভয়ভীতি, রক্তচক্ষু কিংবা পুলিশি দমন-পীড়নের মাধ্যমে শ্রমিকদের যৌক্তিক আন্দোলন দমিয়ে রাখার সুযোগ আর নেই। বাংলাদেশের শ্রমিক সমাজ এবং শ্রমিক সংগঠনগুলো এ ধরনের পরিস্থিতি আর মেনে নেবে না। তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অতীতেও শ্রমিকদের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। শ্রমিকদের যেকোনো যৌক্তিক আন্দোলন, অধিকার আদায়ের সংগ্রাম, জীবনমান উন্নয়নের আন্দোলন, ন্যায্য মজুরির দাবি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিক ছাঁটাই বিরোধী আন্দোলনে সবার আগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূমিকা পালন করবে। এ দেশের শ্রমিকদের পক্ষ হয়ে তাদের সমস্যা সমাধানে সংগঠনটি সামনের সারি থেকে নেতৃত্ব দেবে।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শ্রমিক প্রতিনিধি সমাবেশ ৪ জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় জয়পুরহাটের আব্বাস আলী খান মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ এর সভাপতিত্ব উপস্থিত ছিলেনফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জয়পুরহাট জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মণ্ডল, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বগুড়া অঞ্চলের পরিচালক অধ্যাপক আব্দুল মতিন।এছাড়াও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইন, জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন, কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুনছুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি তারেক হোসেন, জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম, জয়পুরহাট শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, শহর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান এবং পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার।জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসলাম হোসেনএর সঞ্চালনায়, সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ফেডারেশনের নেতৃবৃন্দ, প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে শ্রমিকদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর