1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা চৌদ্দগ্রামে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের লিখিত অভিযোগ! - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দাবি: সাক্কু ‎গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল! জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন কালীগঞ্জে তথ্য চাইতেই ঘুষ দাবি, সাংবাদিকের মোবাইল ছিনতাই, লাঞ্ছিত করার অভিযোগ পিআইও মফিজের বিরুদ্ধে কুমিল্লা বিভাগ: ৫৪ বছরের অপেক্ষার অবসান চায় কুমিল্লাবাসী! কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে জনজীবন কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসস্থান যোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন। পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইসলামী ফ্রন্টের উপজেলা নবনির্বাচিত কমিটি গঠিত। কুমিল্লা চৌদ্দগ্রাম কনকাপৈত ইউনিয়নে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

কুমিল্লা চৌদ্দগ্রামে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের লিখিত অভিযোগ!

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬

কুমিল্লা চৌদ্দগ্রামে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের লিখিত অভিযোগ!

অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদন,(চৌদ্দগ্রাম)কুমিল্লা।।
উপজেলার ২নং উজিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ইউপি সভায় অনুমোদন ছাড়াই সরকারি বরাদ্দের অর্থ ও ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিলের অর্থ নিজের ইচ্ছেমত ব্যয়, ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে অশোভন আচরণের অভিযোগে ১০ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন। তথ্যটি রবিবার সন্ধায় নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর উপজেলার ২নং উজিরপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত নির্বাচিত চেয়ারম্যান নাইমুল ইসলাম মজুমদার আত্নগোপনে চলে যাওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আবদুল হাইকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেন।রবিবার বিকালে ওই ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, মামুনুর রশিদ, আবদুর রহমান, মোঃ সোহেল মিয়া, মোঃ লতিফ, নূরুল আলম মজুমদার, নূরুন নাহার, হাছিনা বেগম ও আমেনা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাইয়ের বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রস্তাব দেন।অনাস্থা প্রস্তাবে তারা উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী প্রতি বছরে ১২টি সাধারণ সভার স্থলে নূন্যতম ৯টি সভা করার নিয়ম রয়েছে। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাই কোন গ্রহণযোগ্যতা ব্যতিত ২০২৬ সালের জানুয়ারী মাস থেকে কোন প্রকার সভা করেন নি। তাকে সভা করার অনুরোধ করা হলেও তিনি ইউপি সদস্যদের সাথে অসদাচরণ ও র্দুব্যবহার করেন।অনাস্থা প্রস্তাবে তারা আরো উল্লেখ করেন, সরকারি বিধি লংঘন ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে চেয়ারম্যান আবদুল হাই স্থানীয় সরকার ইউনিয়ন সরকার আইনের তোয়াক্কা না করে টিআর, কাবিখা, কাবিটা, এডিপি, উপজেলা উন্নয়ন তহবিল ও ইউপি উন্নয়ন সহায়ক ১% এর বরাদ্দ নিজের ইচ্ছেমত ব্যয় করছেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী ইউপির নিজস্ব তহবিলের অর্থ পরিষদকে অবগত করে ব্যয় করার বিধান থাকলেও এই ক্ষেত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাই ব্যাপক অনিয়ম করেছে। তিনি পরিষদের বাজেট, উন্নয়ন প্রকল্প এবং অফিশিয়াল সকল হিসাব-নিকাশ নিয়ম অনুযায়ী পরিষদের সকল সদস্যকে দেওয়ার বিধান থাকলেও তিনি তা সম্পূর্ণ গোপন রেখেছেন। আমরা উনার কাছে জানতে চাইলে তিনি আমাদের সাথে খারাপ ব্যবহার করেন।অনাস্থার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাইয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, যারা আজকে আমাকে অনাস্থা দিয়েছে। ৫ আগস্টের অবস্থা পরিবর্তনের পর তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। তারা সকলে আত্নগোপনে ছিলেন। আমি দায়িত্ব গ্রহণের পর এই সকল সদস্যদেরকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে পরিষদের কাজে সম্পৃক্ত করেছি। অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে আবদুল হাই বলেন, আমি বিধি মোতাবেক ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করছি। সরকার তদন্ত করলেই আমি অনিয়ম করেছি কিনা তা বের হয়ে আসবে।এই বিষয়ে রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেন বলেন, উজিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর