1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ - কুমিল্লার খবর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু 🎰 Slot oyuncuları için Mariobet güncel giriş önerileri যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত; ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। Bonus ve ödül kampanyalarını takip et Bethub güncel ile কুমিল্লা দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ: কুমিল্লা মুরাদনগরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ডিবি পুলিশের অভিযানে ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ (তিন) জন ঘাতক গ্রেফতার । কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাজেয়াপ্তের আদেশ; ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত!! দৈনিক ইনকিলাবের সাংবাদিক কুমিল্লার সন্তান মুন্সি কামাল আতাতুর্ক মিসেল আমাদের মাঝে আর নেই!!!

কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬

কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ

তৌহিদ হোসেন সরকার।।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর পূর্বপাড়া সেনাপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা মহানগরী ও ইনসাফ গ্রুপ প্রা. লি.।সম্প্রতি যৌথ উদ্যোগে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির এ. কে. এম. এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগরী পশ্চিম অঞ্চল পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, মাওলানা আবুল কাশেম, ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সহকারি অধ্যাপক আখতার হোসেন মনু,কালিরবাজার ইউনিয়ন জামায়াত আমির মাওলানা জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সামর্থ্য অনুযায়ী প্রত্যেককে সহযোগিতা প্রদান করেন। তারা বলেন, আগুন শুধু মানুষের ঘরবাড়ি ধ্বংস করে না, বহু বছরের কষ্টার্জিত সম্পদ ও স্বপ্নও পুড়িয়ে দেয়। এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব।সহায়তা প্রাপ্তদের মধ্যে রয়েছেন মমতাজ বেগম, তননি বেগম, জাহাঙ্গীর আলম, পান্না বেগম, মানসুরা বেগম, ইমরান, সুজন, চন্দ্রিমা, পুষ্পা, আশিক ও রুমা।সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকে তাদের পাশে এগিয়ে আসায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর