1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার চৌদ্দগ্রামে বিকল হওয়া ট্রাকের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত! - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিকল হওয়া ট্রাকের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত!

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে বিকল হওয়া ট্রাকের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত!

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হঠাৎ বিকল হওয়া একটি ট্রাকের পিছনে চলন্ত কাভার্ডভ্যানের ধাক্কায় কাজী জাফর আহমেদ (৩২) নামের একজন চালক নিহত হয়েছেন।নিহত কাভার্ডভ্যান চালক জাফর ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট গ্রামের জহিরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার (৭ জুন) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের মহাসড়কের আমজাদের বাজার এলাকায়। বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চলন্ত অবস্থায় বিকল হওয়া একটি ট্রাকের পেছনে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা- মেট্রো-ন-২০-৬৫৭৫) সজোরে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় কাভার্ডভ্যান চালক কাজী জাফর আহমেদ গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত চালককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, স্বল্প সময়ের মধ্যেই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতের লাশ থানায় নেওয়া হয়েছে। পরিচয় সনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর