1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
স্কুল-কলেজের ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষ, কাল রোববার থেকে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা - কুমিল্লার খবর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু 🎰 Slot oyuncuları için Mariobet güncel giriş önerileri যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত; ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। Bonus ve ödül kampanyalarını takip et Bethub güncel ile কুমিল্লা দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ: কুমিল্লা মুরাদনগরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ডিবি পুলিশের অভিযানে ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ (তিন) জন ঘাতক গ্রেফতার । কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাজেয়াপ্তের আদেশ; ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত!! দৈনিক ইনকিলাবের সাংবাদিক কুমিল্লার সন্তান মুন্সি কামাল আতাতুর্ক মিসেল আমাদের মাঝে আর নেই!!!

স্কুল-কলেজের ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষ, কাল রোববার থেকে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

স্কুল-কলেজের ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষ, কাল রোববার থেকে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার।।

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ বিরতি শেষে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী রোববার (৭ জুন) থেকে পুনরায় পাঠদান শুরু হচ্ছে। টানা ১৬ দিনের ছুটি শেষে শিক্ষার্থীরা আবারও শ্রেণিকক্ষে ফিরবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি কার্যকর হয়। এর আগে ২১ মে (বৃহস্পতিবার) ক্লাস শেষ হওয়ার পর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীদের ছুটির আমেজ শুরু হয় আরও আগে থেকেই।নির্ধারিত ছুটি শেষ হয়েছে গত ৪ জুন। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় প্রতিষ্ঠানগুলো আগামী ৭ জুন, রোববার খুলছে। ফলে সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে।দীর্ঘ বিরতির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান, প্রশাসনিক কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে।ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর