1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা ইস্টার্ন ইয়াকুব প্লাজার মেগা র‍্যাফেল ড্র অনুষ্ঠিত - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লা ইস্টার্ন ইয়াকুব প্লাজার মেগা র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

কুমিল্লা ইস্টার্ন ইয়াকুব প্লাজার মেগা র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।

বৃহত্তর কুমিল্লার সর্বপ্রথম নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত অভিজাত শপিং মল ‘ইস্টার্ন ইয়াকুব প্লাজা’-এর উদ্যোগে মেগা র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মার্কেট প্রাঙ্গণে অত্যন্ত স্বচ্ছতা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে এই ড্র আয়োজন করা হয়। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সরাসরি সম্প্রচারসহ দর্শক, ক্রেতাসাধারণ, অতিথি ও সংবাদকর্মীদের উপস্থিতিতে ড্রয়ের মাধ্যমে মোট ১০১ জন বিজয়ী নির্বাচন করা হয়।
দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে ইস্টার্ন ইয়াকুব প্লাজা। ক্রেতাদের আকৃষ্ট করা এবং তাদের আস্থা আরও সুদৃঢ় করতে অন্যান্য বছরের ধারাবাহিকতায় এবছরও এই মেগা র‍্যাফেল ড্র আয়োজন করে শপিং মল কর্তৃপক্ষ।
ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মডার্ন স্কুলের সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, ইস্টার্ন ইয়াকুব প্লাজার সাবেক সভাপতি ও উপদেষ্টা আলহাজ্ব শাহ মো. আলমগীর খান, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. নূরে আলম ভূঁইয়া এবং দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহজাদা এমরান। এছাড়া অনুষ্ঠানে উপদেষ্টা সাজেদুল ইসলাম শাহ আলম, মো. মিজানুর রহমান ও সুজিত চন্দ্র দাস বাবুলসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন মার্কেটের ব্যবসায়ী, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ও সাংবাদিক মো. এমদাদুল হক সোহাগ এবং কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। র‍্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার ‘হিরো ১৬০ সিসি থ্রিলার মোটরসাইকেল’ (কুপন নম্বর ১৫৬৫৩) জয় করেন সামাদ। দ্বিতীয় পুরস্কার ‘হিরো ১২৫ সিসি এক্সট্রিম মোটরসাইকেল’ (কুপন নম্বর ১৪১৪৫৮) লাভ করেন রিদোয়ান। তৃতীয় পুরস্কার ‘১২৫ সিসি মোটরসাইকেল’ (কুপন নম্বর ১৫৪৭০৫) জয় করেন তনুজা। চতুর্থ পুরস্কার ‘১০২ সিসি প্লেজার স্কুটি’ (কুপন নম্বর ৩১২২৫) লাভ করেন রৌশন আরা এবং পঞ্চম পুরস্কার ‘১০২ সিসি প্লেজার স্কুটি’ (কুপন নম্বর ১৬৩২১০) লাভ করেন মা।
অন্যান্য বিজয়ীদের নাম, কুপন নম্বর ও যোগাযোগের তথ্য মার্কেটের নোটিশ বোর্ড, ইস্টার্ন ইয়াকুব প্লাজার ফেসবুক পেজ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সকল বিজয়ীকে পুরস্কার গ্রহণের জন্য মার্কেটের অফিস কক্ষে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর