1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ছেলের এইচএসসি পাশের খবর ছাত্রদল সভাপতি,অতঃপর  পরদিন কমিটি বিলুপ্ত! স্বামীর টাকা পয়সা আত্মসাৎ করায় মামলায় স্ত্রী নার্স কারাগারে!!  এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ!!  দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত কুমিল্লা দেবীদ্বারে মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর! দেবীদ্বারে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছে”- জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সাংবাদিক মহিউদ্দিন মোল্লা: সংবাদপত্রের পথচলা থেকে সাংবাদিকতার দক্ষতা উন্নয়নে নেতৃত্ব!! রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সে মাদক পাচার,৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২ অপরাধের বিচারহীনতায় বাড়ে অপরাধ, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি;

কুমিল্লায় সাংবাদিককে গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ, পুলিশের দাবি গুজব প্রচার

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

কুমিল্লায় সাংবাদিককে গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ, পুলিশের দাবি গুজব প্রচার

নিজস্ব সংবাদদাতা।। 

কুমিল্লায় সাংবাদিক আনোয়ার হোসেন পারভেজকে গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা বাসায় ঢুকে তাঁকে মারধর করেন, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ডিভাইস সহ তাঁকে নিয়ে যান। তবে পুলিশ বলছে, গুজব ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আনোয়ার হোসেন পারভেজ সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। ঘটনাটি গত ০৪/০৬/২০২৬ মে ভোররাতে ঘটে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরিবারের অভিযোগ, কয়েকজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ডিবি পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেন। তাঁরা কোনো লিখিত নোটিশ বা গ্রেপ্তারের কারণ না জানিয়েই পারভেজকে নিয়ে যান। এ সময় বাসার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন ও সাংবাদিকের মায়ের মোবাইল সহ মোট ৫টি মোবালই, ল্যাফটফ সহ সকল আইটি ডিভাইস নিয়ে যায় এছাড়াও তার ব্যবহৃত মটর সাইকেল সহ ঘরে থাকা অসংখ্য মালামাল ভাঙ্গচুর করে নষ্ট করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। পারভেজের বড় ভাই ফারুক বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে শব্দ শুনে বাইরে এসে দেখি কয়েকজন ব্যক্তি দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। গেট তখন তালাবদ্ধ ছিল। পরিচয় জানতে চাইলে তাঁরা ডিবি পুলিশের পোশাক দেখান মাত্র দু”জন বাকি প্রায় ৩০ থেকে ৩৫ জন সিভিলে ছিলেন। পরে আমার ভাইয়ের কক্ষে ঢুকে তাঁকে মারধর করেন এবং সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন ও ডিবি ডিভাইসটি খোলে নিয়ে যায়। আমি প্রতিবাদ করলে আমাকেও মারধর করর সরে যেতে বলা হয়। পরে বাইরে থেকে একটি কক্ষে দরজাও বন্ধ করে দেওয়া হয়। কেন ধরা হয়েছে এ বিষয়েও কোন কিছুই জানা যায়নি।
ঘটনার পরদিন সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন বিভিন্ন গণমাধ্যমকর্মী। তাঁদের অভিযোগ, সাংবাদিকদের কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়। সাংবাদিক ইউনিয়ন কুমিল্লার সভাপতি শাহিন মির্জা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কেউ অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু একজন সাংবাদিককে এভাবে মারধর ও বাসায় অভিযান পরিচালনার বিষয়টি প্রশ্নের জন্ম দিয়েছে। আমরা দ্রুত তার মুক্তি চাই। যে সকল ডিবির সদস্যরা মারধর ও ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন।এ বিষয়ে দীর্ঘ সময় কোনো বক্তব্য না পাওয়া গেলেও রাত সাতটার দিকে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া। তিনি বলেন, পুলিশ সুপারকে কুমিল্লা থেকে প্রত্যাহার করা হয়েছে এমন ‘গুজব ও বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে দু”জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন আনোয়ার হোসেন পারভেজ। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গ্রেপ্তারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং তাঁকে সহ তার বড় ভাইকে মারধর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর