1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুড়িচংয়ে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় লিখিত অভিযোগ - কুমিল্লার খবর
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার সিহান মোখলেছুর রহমান আবু ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন! কুমিল্লার দেবিদ্বার শ্বাসরুদ্ধকর অভিযান;বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ। During Processing Undresser.it.com Maintains Refined Visual Output: A Professional Analysis শ্রমিক অধিকারের দাবিতে বিআরইএলের শ্রমিক সমাবেশ Play MyEmpire Online Casino in Canada – Join Now for Real Money Wins কুমিল্লা বরুড়া থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ ০১ নারী মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ি আটক! কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম আহত। কক্সবাজারের চকরিয়ায় বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫০০ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী;

বুড়িচংয়ে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
Oplus_131072

বুড়িচংয়ে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় লিখিত অভিযোগ

বুড়িচং প্রতিনিধি,কুমিল্লা।। 

কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকায় পূর্ব বিরোধের জেরে ওয়ার্ড যুবদলের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত যুবদল নেতা রিপন বর্তমানে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রিপনের সঙ্গে রামপুর এলাকার বাসিন্দা মো. রফিক মিয়ার ছেলে মো. তারেকের মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে গত বছর কথাকাটাকাটি হয়। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রিপনের ওপর হামলার ঘটনা ঘটে।রিপনের অভিযোগ, মো. আমির হোসেন, মো. তারেক ও মো. সিফাতসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ ঘটনায় রিপন বাদী হয়ে মো. আমির হোসেন, মো. তারেক ও মো. সিফাতের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর