1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
“প্রস্তাবিত আশোকতলা কবরস্থান”-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন। - কুমিল্লার খবর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু 🎰 Slot oyuncuları için Mariobet güncel giriş önerileri যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত; ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। Bonus ve ödül kampanyalarını takip et Bethub güncel ile কুমিল্লা দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ: কুমিল্লা মুরাদনগরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ডিবি পুলিশের অভিযানে ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ (তিন) জন ঘাতক গ্রেফতার । কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাজেয়াপ্তের আদেশ; ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত!! দৈনিক ইনকিলাবের সাংবাদিক কুমিল্লার সন্তান মুন্সি কামাল আতাতুর্ক মিসেল আমাদের মাঝে আর নেই!!!

“প্রস্তাবিত আশোকতলা কবরস্থান”-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন।

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬

“প্রস্তাবিত আশোকতলা কবরস্থান”-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন।

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীর অশোকতলা এলাকাবাসীর বহুদিনের স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে “প্রস্তাবিত আশোকতলা কবরস্থান”-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ মহতী উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানবতার কল্যাণে এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন বিবেচনায় তারা কবরস্থানের জন্য মূল্যবান জমি দান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জমিদাতাগণ:
▪️ মোঃ নাছির খান মুন্না
▪️ অধ্যাপক ফারুক আহমেদ
▪️ মোঃ হান্নান খান মোহন
▪️ মোঃ ইফতেখার খান

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু মহোদয় এবং কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক জনাব মোস্তাক মিয়া মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন জমিদাতা বিশিষ্টজন, আলেম-উলামা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ। এলাকাবাসীর দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণে যারা নিঃস্বার্থভাবে জমি দান করে এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। তাদের এই মানবিক অবদান সমাজে কল্যাণ ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এই মহতী কাজে কুমিল্লা সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবেন। কুমিল্লার কুসিক প্রশাসক  ইউসুফ মোল্লা টিপু আশা প্রত্যাশা করেন  মহান আল্লাহ তাআলা এই মহতী কাজে সম্পৃক্ত সকলের দান, শ্রম ও আন্তরিকতাকে কবুল করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর