1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
প্রচণ্ড গরমে সুস্থ থাকতে মানতে হবে যেসব নিয়ম - কুমিল্লার খবর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু 🎰 Slot oyuncuları için Mariobet güncel giriş önerileri যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত; ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। Bonus ve ödül kampanyalarını takip et Bethub güncel ile কুমিল্লা দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ: কুমিল্লা মুরাদনগরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ডিবি পুলিশের অভিযানে ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ (তিন) জন ঘাতক গ্রেফতার । কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাজেয়াপ্তের আদেশ; ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত!! দৈনিক ইনকিলাবের সাংবাদিক কুমিল্লার সন্তান মুন্সি কামাল আতাতুর্ক মিসেল আমাদের মাঝে আর নেই!!!

প্রচণ্ড গরমে সুস্থ থাকতে মানতে হবে যেসব নিয়ম

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬

প্রচণ্ড গরমে সুস্থ থাকতে মানতে হবে যেসব নিয়ম

নিজস্ব প্রতিবেদক।। 

দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি ও তীব্র গরমের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সুস্থ ও নিরাপদ থাকতে প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য পরামর্শ দিয়েছে ইউনিসেফ বাংলাদেশ। সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত গরমে শরীরে পানিশূন্যতা, হিট স্ট্রোক, ক্লান্তি ও নানা ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। তাই নিজে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়েছে।ইউনিসেফের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন কমপক্ষে ২.৫ থেকে ৩ লিটার নিরাপদ পানি পান করতে হবে। পাশাপাশি রাস্তাঘাটে তৈরি খাবার ও অস্বাস্থ্যকর পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে।এছাড়া দিনের গরম সময়ে বাইরে অবস্থান করলে মাঝে মাঝে ছায়াযুক্ত বা ঠান্ডা স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী একাধিকবার গোসল করা এবং সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতি কাপড় পরিধান করাও উপকারী বলে উল্লেখ করা হয়েছে।ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের গরমের সময়ে বিশেষ সতর্ক থাকার এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের প্রতিও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য “স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩” নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর