1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
জুলাই গণহত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহবুব খাঁন এখন ফেনীর নতুন এসপি। - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই গণহত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহবুব খাঁন এখন ফেনীর নতুন এসপি। শ্রমিক পরিচয়ে প্রতারণা: নগরীতে সক্রিয় চক্র, সতর্কতা জারি জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (ধর্মপুর) প্রাঙ্গনের জলাবদ্ধতা নিরসনে পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা নগরীর অশোকতলায় জলাবদ্ধতায় ৩০টি পরিবার পানিবন্দি, ব্যাহত স্কুল কার্যক্রম! কুমিল্লায় স্কুলছাত্রী নিখোঁজ: থানায় অভিযোগ দায়ের! কুমিল্লায় স্বামীর বাসা থেকে মরদেহ উদ্ধার; দাম্পত্য কলহ, বেকারত্ব ও পারিবারিক দ্বন্দ্ব ঘিরে জটিলতা চেক জালিয়াতি মামলায় মোরশেদা আক্তার সানজুকে গ্রেফতার করেছে পুলিশ কুমিল্লায় হাসপাতালে বৃদ্ধাকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুঠ বরুড়ায় কিশোর গ্যাং ঘরে ঢুকে যুবককে কু/পি/য়ে জ/খ/ম! ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু

জুলাই গণহত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহবুব খাঁন এখন ফেনীর নতুন এসপি।

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬

জুলাই গণহত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাহবুব খাঁন এখন ফেনীর নতুন এসপি।

ছাত্রদল নেতার দুই ভাই গুমের মামলায় আসামি!

নিজস্ব প্রতিবেদক।। 

দেশের ১২ জেলার পুলিশ সুপার (এসপি) পদে সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে ফেনী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ মাহবুব আলম খানকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মাহবুব আলম খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গুম, অপহরণ, হত্যা ও নির্যাতনের অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালনকালে তাঁর কর্মকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, চাঁপাইনবাবগঞ্জের এক সাবেক ছাত্রদল নেতার দুই ভাইকে গুম ও অর্থ আদায়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় মাহবুব আলম খানকে আসামি করা হয়েছে। সংশ্লিষ্ট মামলার বাদী সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানা গেছে।এছাড়া ২০২৪ সালের জুলাই মাসে চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-জনতার আন্দোলন দমনে কঠোর অবস্থান নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সে সময় তিনি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আন্দোলন দমনে অতিরিক্ত বলপ্রয়োগ এবং সহিংস ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ এনে একাধিক হত্যা মামলা দায়ের করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।বর্তমানে তাঁর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় দায়ের হওয়া অন্তত দুটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। পাশাপাশি আরও একটি সিআর মামলাও বিচারাধীন রয়েছে। মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—শিবগঞ্জ থানার মামলা নং-২৫, তারিখ: ১৩/০৯/২০২৪ধারা:১৪৩/৪৪৮/৩৬৪/৩৮৫/৩৮৬/৩৮৭/৩২৬/৩০৭/৩০২/৩৪শিবগঞ্জ থানার মামলা নং-৫৪, তারিখ: ২০/১০/২০২৪ধারা:১৪৩/১৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪সিআর মামলা নং-৯০৪/২৪ (শিবগঞ্জ)ধারা: ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০ মামলাটি বর্তমানে বদলি দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব আলম খানের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। তিনি ২৭তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন। দীর্ঘ সময় চাঁপাইনবাবগঞ্জে কর্মরত থাকাকালে তৎকালীন সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিতি পান এবং পরবর্তীতে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ অর্জন করেন।বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমনে তাঁর ভূমিকা নিয়ে অতীতেও সমালোচনা ছিল বলে অভিযোগ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা। তাদের দাবি, রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়নের ঘটনায় তাঁর নাম বারবার উঠে এসেছে।এদিকে, মাহবুব আলম খানকে ফেনীর মতো গুরুত্বপূর্ণ জেলায় এসপি হিসেবে পদায়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কয়েকজন ভুক্তভোগী ও মানবাধিকারকর্মী। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন তারা। তবে এ বিষয়ে পুলিশ সদর দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বি:দ্র:- উপরস্ত তথ্য ও লেখাটি একজন বিশ্বস্ত মানুষ পাঠিয়েছেন। যাচাই পূর্বক ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর