1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বর্ষার আগে ড্রেন পরিষ্কার কার্যক্রম কমে যাওয়ায় কুমিল্লায় জলাবদ্ধতা...ইউসুফ মোল্লা টিপু  - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

বর্ষার আগে ড্রেন পরিষ্কার কার্যক্রম কমে যাওয়ায় কুমিল্লায় জলাবদ্ধতা…ইউসুফ মোল্লা টিপু 

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬

বর্ষার আগে ড্রেন পরিষ্কার কার্যক্রম কমে যাওয়ায় কুমিল্লায় জলাবদ্ধতা…ইউসুফ মোল্লা টিপু 

১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিতে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা বিপর্যস্ত

স্টাফ রিপোর্টার।।

এক সময় বর্ষা মৌসুম শুরুর আগে কুমিল্লা নগরীতে নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হতো। তবে গত দুই বছর এ ধরনের কার্যক্রম চোখে পড়ার মতোভাবে কমে গেছে বলে অভিযোগ উঠেছে। ফলে সাম্প্রতিক ২৮ এপ্রিলের ভারী বর্ষণে কুমিল্লা নগরী ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়ে। ওই দিন স্বল্প সময়ে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়, যা নগরীর বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার ধারণক্ষমতার বাইরে চলে যায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্ষার এমন আকস্মিক ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়, চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। নগরবাসীর অভিযোগ, নিয়মিত খাল ও ড্রেন পরিষ্কার কার্যক্রম না থাকায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়েছে সাম্প্রতিক জলাবদ্ধতায়। এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের নবাগত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু পরিস্থিতি মোকাবেলায় রাত-দিন আন্তরিকভাবে কাজ করেছেন বলে জানা গেছে। তার এ উদ্যোগকে নগরবাসী ধন্যবাদ জানিয়েছেন।
তবে নাগরিকদের দাবি, ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান প্রণয়ন করা জরুরি। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদারেরও আহ্বান জানিয়েছেন তারা।স্থানীয়রা মনে করছেন, সময়মতো পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ না করলে সামান্য বৃষ্টিতেই কুমিল্লা নগরীতে জলাবদ্ধতার সংকট বারবার ফিরে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর