1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রংপুরে সিনেমা হলে অসামাজিক কাজ, সাবেক ছাত্রশক্তি নেত্রীসহ আটক ৩৭ - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
🎰 Slot oyuncuları için Mariobet güncel giriş önerileri যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত; ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। Bonus ve ödül kampanyalarını takip et Bethub güncel ile কুমিল্লা দেবীদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ: কুমিল্লা মুরাদনগরের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় ডিবি পুলিশের অভিযানে ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ (তিন) জন ঘাতক গ্রেফতার । কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাজেয়াপ্তের আদেশ; ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত!! দৈনিক ইনকিলাবের সাংবাদিক কুমিল্লার সন্তান মুন্সি কামাল আতাতুর্ক মিসেল আমাদের মাঝে আর নেই!!! ফ্যামিলি কার্ড চালুর আগেই ৫৯ নারীর কাছ থেকে টাকা ও কাগজপত্র নেওয়ার অভিযোগ!!

রংপুরে সিনেমা হলে অসামাজিক কাজ, সাবেক ছাত্রশক্তি নেত্রীসহ আটক ৩৭

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রংপুরে সিনেমা হলে অসামাজিক কাজ, সাবেক ছাত্রশক্তি নেত্রীসহ আটক ৩৭

‎নিজস্ব প্রতিবেদক।।
‎রংপুরের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘শাপলা টকিজের’ তৃতীয় তলায় নির্মিত কক্ষ থেকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। ‎ রোববার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর সিনেমা হলটিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে ১৯ জন তরুনী এবং ১৬ জন তরুন। যাদের অধিকাংশই স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। এসময় সিমেমা হলটিতে থাকা ২ জন কর্মচারীকেও আটক করা হয়। ‎ এছাড়া আটককৃতদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন ছাত্রশক্তির সদ্য পদত্যাগ করা নেত্রী মুবাশ্বিরাও রয়েছেন। ‎ ‎পুলিশ জানায়, শাপলা হলের তৃতীয় তলায় ছোট ছোট ঘর তৈরী করা হয়েছে। সেই ঘরে বিছানা তৈরী করে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যক্রম হয়ে আসছে। সিনেমা চলাকালীন সময়ে সেখানে ওই ঘরগুলো ভাড়া দেওয়া হয়। ভাড়া নিয়ে স্কুল কলেজের ছেলে-মেয়েরা অনৈতিক কাজে লিপ্ত হন। এমন তথ্যের ভিত্তিতে আজকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ‎অভিযানে সিনেমা হলের কর্মচারীরা বাধা দিলে বাধা অতিক্রম করে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে তাদের অসামাজিক কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়। ‎ ‎মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তি বলেন, ‘আটকদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের মুছলেকা নিয়ে অভিভাবকদের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। তবে সিনেমা হলের কর্মচারীদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।’ ‎ ‎তিনি আরো জানান, ‘নগরীতে যে কোন অসামাজিক কাজ ও আইনশৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে তা অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর