1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা সদর দক্ষিণে জ্বালানি তেলের বাজারে বিশেষ অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লা সদর দক্ষিণে জ্বালানি তেলের বাজারে বিশেষ অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণে জ্বালানি তেলের বাজারে বিশেষ অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা

গাজী রবিউল আলম,বিশেষ প্রতিনিধি।। 

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার বেলা ২:৩০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত চৌয়ারা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সুজন চন্দ্র রায়-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সজীব তালুকদার। অভিযানে সিপিসি-২, র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি ও স্কোয়াড কমান্ডার জনাব মিঠুন কুমার কুণ্ডু-সহ র‍্যাবের একটি চৌকস দল এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। অভিযান চলাকালীন রাজাপাড়া ও উত্তর চৌমুহনী এলাকার দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় আর্থিক দণ্ড প্রদান করা হয় হোসেন এন্টারপ্রাইজকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।জব্দকৃত ৪৮ লিটার অকটেন উপস্থিত সাধারণ ক্রেতাদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয় (জনপ্রতি সর্বোচ্চ ২ লিটার)। তদন্তে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তিরা লাইসেন্স ছাড়াই দাহ্য পেট্রোলিয়াম পণ্য (পেট্রোল, ডিজেল, অকটেন) অবৈধভাবে মজুত ও অননুমোদিত পাত্রে বিক্রি করছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জ্বালানি তেলের অননুমোদিত মজুত ও কালোবাজারি প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরণের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর