1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে বৈঠক অনুষ্ঠিত - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি কুমিল্লার সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল TL)-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান। এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার সিহান মোখলেছুর রহমান আবু ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন! কুমিল্লার দেবিদ্বার শ্বাসরুদ্ধকর অভিযান;বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ। During Processing Undresser.it.com Maintains Refined Visual Output: A Professional Analysis শ্রমিক অধিকারের দাবিতে বিআরইএলের শ্রমিক সমাবেশ Play MyEmpire Online Casino in Canada – Join Now for Real Money Wins

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে পানির সরবরাহ করতে ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী, মাহবুবুল আলম চপল, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসেনসহ সংশ্লিষ্ট সরকারী দপ্তরের কর্মকর্তারা।মতবিনিময় সভায় ওয়াসা গঠনের গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। ওয়াসা গঠনে সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্যাদি মন্ত্রণালয়ে প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ওযাসার পরিধি, জনবলের বিষয়ে আলোচনা হয়।সিটি করপোরেশন থেকে প্রাপ্ত তথ্য জেলা প্রশাসক মন্ত্রণালয়ে রেজুলেশন আকারে প্রেরণ করবেন।এছাড়াও সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণের বিষয়ে আলোচনা কয়। যা ইতিমধ্যে মনিরুল হক চৌধুরী এমপির আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে সরেজমিনে পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রদানের জন্য ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি প্রস্তাবিত নতুন সীমানা পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রদান করবেন।মনিরুল হক চৌধুরী এমপি বলেন, একটা নগরী আধুনিক, বাসযোগ্য করতে ওয়াসা গঠনের বিকল্প নেই। ওয়াসা, সুয়ারেজ সিস্টেম, মেট্রোপলিটন সুবিধা চালু হলেই নগরী আধুনিকায়ন হবে।জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের চিঠি পেয়েছি। সে প্রেক্ষিতে আজকে এমপি মহোদয়ের সাথে মতবিনিময় সভা হয়েছে। সিটি করপোরেশন থেকে প্রাপ্ত তথ্য ও আজকে সভার বিষয়ে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর