1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কৃষক কার্ডে যুক্ত হবে সৌরবিদ্যুৎ সেচ সুবিধা - কুমিল্লায় কৃষিমন্ত্রী - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কৃষক কার্ডে যুক্ত হবে সৌরবিদ্যুৎ সেচ সুবিধা – কুমিল্লায় কৃষিমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

কৃষক কার্ডে যুক্ত হবে সৌরবিদ্যুৎ সেচ সুবিধা – কুমিল্লায় কৃষিমন্ত্রী

সরকার কৃষক কার্ডে সৌরবিদ্যুৎ চালিত সেচ সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এর ফলে কৃষকরা অনেক কম খরচে মৌসুমভিত্তিক সেচ সুবিধা পাবেন।

নিজস্ব সংবাদদাতা।। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবির বাজার স্কুল ও কলেজ মাঠে কৃষক কার্ড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। সবার হাতে কৃষক কার্ড থাকলে কৃষকের সাথে অন্যায় করে কেউ পার পাবে না। দেশের কৃষকদের সুরক্ষা দিতেই সরকার এই উদ্যোগ নিয়েছে।
জানা গেছে, এবার কুমিল্লায় ১ হাজার ৪৫৮ জন কৃষক এই কার্ড পাচ্ছেন। এর মধ্যে ভূমিহীন ২০৫ জন, প্রান্তিক ৬২৮ জন, ক্ষুদ্র ৫৪৪ জন, মাঝারি ৩৯ জন এবং বড় পরিসরের ২ জন কৃষক রয়েছেন। এই তালিকায় পুরুষ কৃষক ১ হাজার ১৪৪ জন এবং নারী কৃষক রয়েছেন ৩১৪ জন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তিনটি খাতে এই কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। এর মধ্যে শস্য খাতে ১ হাজার ২১৪টি, মৎস্য খাতে ২১টি এবং প্রাণিসম্পদ খাতে ২২৩ জনকে কার্ড দেওয়া হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই আধুনিক কৃষক কার্ড চালু করা হয়েছে। কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা ৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
কার্ড বিতরণ শেষে কৃষিমন্ত্রী কৃষি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত কৃষি ও প্রাণিসম্পদ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত পণ্য ও প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর