1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা দেবিদ্বারসহ সড়কে প্রাণ ঝরলো মা-ছেলেসহ ০৯জনের; আহত ২জন! - কুমিল্লার খবর
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দাবি: সাক্কু ‎গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় ১১ দলের সমাবেশ ও গণমিছিল! জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন কালীগঞ্জে তথ্য চাইতেই ঘুষ দাবি, সাংবাদিকের মোবাইল ছিনতাই, লাঞ্ছিত করার অভিযোগ পিআইও মফিজের বিরুদ্ধে কুমিল্লা বিভাগ: ৫৪ বছরের অপেক্ষার অবসান চায় কুমিল্লাবাসী! কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে জনজীবন কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসস্থান যোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন। পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইসলামী ফ্রন্টের উপজেলা নবনির্বাচিত কমিটি গঠিত। কুমিল্লা চৌদ্দগ্রাম কনকাপৈত ইউনিয়নে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

কুমিল্লা দেবিদ্বারসহ সড়কে প্রাণ ঝরলো মা-ছেলেসহ ০৯জনের; আহত ২জন!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

কুমিল্লা দেবিদ্বারসহ সড়কে প্রাণ ঝরলো মা-ছেলেসহ ০৯জনের; আহত ২জন!

দেবিদ্বার প্রতিনিধি কুমিল্লা।।

কুমিল্লা দেবিদ্বারসহ সড়কে প্রাণ  প্রাণ ঝরলো মা-ছেলেসহ ০৯জনের; আহত ২জন!কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বারেরা এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে কাভারভ্যান চাপা দিলে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।বুধবার (১৫ এপ্রিল) বেলা ৩টায় দেবিদ্বার পৌর এলাকার বারেরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন রৌশনারা বেগম (৩২) ও তার ছয় বছর বয়সী ছেলে ইয়ামিন। রৌশনারা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার গাজিরহাট গ্রামের দিদার মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন রৌশনারার বাবা তাজুল ইসলাম (৬৫) ও মা মিনোয়ারা বেগম। আহতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাউশা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, তারা কুমিল্লায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে দেবিদ্বার পৌর এলাকার বারেরা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভারভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, বারেরা এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে কাভারভ্যান চাপা দিলে মা ও ছেলে নিহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সিএনজিতে থাকা মা-ছেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে উল্টে পড়ে ৭ জন নিহত। আহত ৬ জন। ১৪ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক ৩ টায় দিনাজপুর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। নিহত ৭ জনই পুরুষ। লাশ দাউদকান্দি হাইওয়ে থানায়। মৃত সাতজনের পরিচয় :০১। মোহাম্মদ আফজাল হোসেন (৩৫) পিতা- আজাদ ২। সোহরাব হোসেন (৪০) পিতা- আলম ৩। সালেক (৪৫) পিতা- ফজলুর রহমান সর্ব সাং-খালিবপুর, থানা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর।৪। সুমন (২১) পিতা- পলাশ ৫। বিষু (৩৫) পিতা- অজ্ঞাত ৬। আবু হোসেন (৩০) পিতা- মজিরুল ইসলাম ৭। আব্দুর রশিদ(৫৫) পিতা- রকিবুল্লা সর্ব সাং- ভাইঘর থানা- বিরামপুর জেলা- দিনাজপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর