1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ - কুমিল্লার খবর
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ কুমিল্লা কোতয়ালী থানা’র মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১ জন আটক। কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নির্মাণাধীন আধুনিক ও দৃষ্টিনন্দন পার্ক পরিদর্শন করেন। গৃহহীন দিনমজুরের পাশে মানবিক হাত অধ্যাপক মামুনের উদ্যোগে টিন প্রদান কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে কৃষক কে কুপিয়ে হত্যা।  শিশু সন্তানদের নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে স্বামী হত্যার বিচার দাবি স্ত্রী’র কুমিল্লার ব্রাহ্মণপাড়া চন্ডিপুরে ঠিকাদারের গাছ বিক্রি বনবিভাগ বলছে অনুমতি নেই! মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে- কৃষি মন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া: ৫ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার প্রথমবারের মতো তিন সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ্যে আসায় বিচারে আশা দেখছে পরিবার

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার।।
গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবির।বুধবার (৮ এপ্রিল) বিকাল ৫টায় কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কান্দিরপাড়সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ। তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুপুর ১২টার পর কেন্দ্র দখল ও ভোটে অনিয়ম হয়েছে। তিনি দাবি করেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব করা হচ্ছে বলে তাদের অভিযোগ রয়েছে। দ্রুত এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাম্মেল হোসাইন আবির, কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা জনরায়ের প্রতি সম্মান জানিয়ে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ বা অন্য কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে যুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর