1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা কোতয়ালী থানা'র মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১ জন আটক। - কুমিল্লার খবর
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ কুমিল্লা কোতয়ালী থানা’র মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১ জন আটক। কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নির্মাণাধীন আধুনিক ও দৃষ্টিনন্দন পার্ক পরিদর্শন করেন। গৃহহীন দিনমজুরের পাশে মানবিক হাত অধ্যাপক মামুনের উদ্যোগে টিন প্রদান কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে কৃষক কে কুপিয়ে হত্যা।  শিশু সন্তানদের নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে স্বামী হত্যার বিচার দাবি স্ত্রী’র কুমিল্লার ব্রাহ্মণপাড়া চন্ডিপুরে ঠিকাদারের গাছ বিক্রি বনবিভাগ বলছে অনুমতি নেই! মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে- কৃষি মন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া: ৫ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার প্রথমবারের মতো তিন সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ্যে আসায় বিচারে আশা দেখছে পরিবার

কুমিল্লা কোতয়ালী থানা’র মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১ জন আটক।

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
Oplus_131072

কুমিল্লা কোতয়ালী থানা’র মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১ জন আটক।

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত সোমবার (৭ এপ্রিল) রাতে অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাজী মো. সালাহ উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে বসতঘরের খাটের নিচ থেকে ২০ বোতল ব্লেন্ডার্স প্রাইড হুইস্কি, ১৫ বোতল রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি, ৫টি ছোট বোতল রয়্যাল স্ট্যাগ, ১০ বোতল ব্রো কোড বিয়ার এবং ৪ বোতল কিংফিশার স্ট্রং বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, এসব মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর