1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া চন্ডিপুরে ঠিকাদারের গাছ বিক্রি বনবিভাগ বলছে অনুমতি নেই! - কুমিল্লার খবর
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানদের নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে স্বামী হত্যার বিচার দাবি স্ত্রী’র কুমিল্লার ব্রাহ্মণপাড়া চন্ডিপুরে ঠিকাদারের গাছ বিক্রি বনবিভাগ বলছে অনুমতি নেই! মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে- কৃষি মন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া: ৫ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার প্রথমবারের মতো তিন সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ্যে আসায় বিচারে আশা দেখছে পরিবার প্রতারণা মামলায় ঠিকাদার গ্রেপ্তার, কারাগারে প্রেরণ কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লার আলোচিত তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ আদালতের। কুমিল্লার নিমসার বাজারে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ রণক্ষেত্র লক্ষ্মীপুর, ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত ২০

কুমিল্লার ব্রাহ্মণপাড়া চন্ডিপুরে ঠিকাদারের গাছ বিক্রি বনবিভাগ বলছে অনুমতি নেই!

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া চন্ডিপুরে ঠিকাদারের গাছ বিক্রি বনবিভাগ বলছে অনুমতি নেই!

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামে সরকারি রাস্তার পাশে থাকা একটি ফলজ আম গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, আজ ৭ এপ্রিল ২০২৬ ইং তারিখে আলিম মেম্বারের দোকানের দক্ষিণে রাস্তার পূর্ব পাশে থাকা আম গাছটি আব্দুর রশিদ মিয়া ঠিকাদার আওলাদ হোসেনের সহযোগিতায় কেটে বিক্রি করেন।সত্যতা যাচাইয়ের জন্য ঠিকাদার আওলাদ হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা সাংবাদিকদের জানান, বন বিভাগের অনুমতি ছাড়া সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এতে অন্যরা একইভাবে গাছ কাটার প্রতিযোগিতায় নামতে পারে। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা জনাব গোলাম সারোয়ার জানান, চন্ডিপুর গ্রামে আম গাছ কাটার জন্য কোনো আবেদন বা অনুমতি দেওয়া হয়নি। তিনি আরও বলেন, আগামীকাল বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর