1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া: ৫ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার - কুমিল্লার খবর
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানদের নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে স্বামী হত্যার বিচার দাবি স্ত্রী’র কুমিল্লার ব্রাহ্মণপাড়া চন্ডিপুরে ঠিকাদারের গাছ বিক্রি বনবিভাগ বলছে অনুমতি নেই! মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে- কৃষি মন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া: ৫ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার প্রথমবারের মতো তিন সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ্যে আসায় বিচারে আশা দেখছে পরিবার প্রতারণা মামলায় ঠিকাদার গ্রেপ্তার, কারাগারে প্রেরণ কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লার আলোচিত তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ আদালতের। কুমিল্লার নিমসার বাজারে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ রণক্ষেত্র লক্ষ্মীপুর, ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত ২০

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া: ৫ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া: ৫ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা শহরের কোতয়ালী থানাধীন ঠাকুরপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া ও দাঙ্গাবাজির ঘটনায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল বিকাল ৪টার দিকে ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, পটকা বিস্ফোরণ, মিছিল ও শক্তি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।
এ ঘটনায় ৬ এপ্রিল রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম (২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) ও সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭)।
গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানাধীন বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড়ে অভিযান চালিয়ে ৪টি রামদা/হাসুয়া ও একটি এসএস পাইপ দিয়ে তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আরও ১৪ জনের নাম প্রকাশ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪০-১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর