1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু - কুমিল্লার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী! কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (৩য় দিন) মুলতবি অধিবেশন শুরু হয়েছে। কৃষক কার্ড চালুর মাধ্যমে প্রকৃত কৃষককে চিহ্নিত করে সহায়তা দিবে সরকার-কৃষি মন্ত্রী মাদকের কাঁচাবাজার বন্ধ করবেন কি পুলিশ সুপার? খাস জমির নামে প্রতারণার অভিযোগ: বিএনপির নেতা দুলালের বিরুদ্ধে রাহাত ফিলিং সেন্টারে তেল মজুদ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার চেষ্টা হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার কুমিল্লার কালিরবাজারে ব্যবসায়ী বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
Oplus_0

কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

বুড়িচং প্রতিনিধি কুমিল্লা।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের ধান ক্ষেতের মাঝে খনন করা একটি অগভীর ডোবার পানিতে ডুবে অলি ও আলী নামে যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার মুনসী বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া শিশু অলি (৪) ও তার যমজ ভাই আলী (৪) পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার ঘিলাতলা এলাকার তারা মিয়ার ছেলে এবং ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার দুধ ব্যবসায়ী বাবুল মিয়ার মেয়ের ঘরের ছেলে। স্থানীয় সূত্র ও পরিবার জানায়, রোববার দুপুরের দিকে অলি ও আলী বাড়ির আঙিনায় খেলছিল। কিছু সময় পর তাদেরকে আঙিনায় দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির কাছাকাছি ধানক্ষেতের মাঝখানে খনন করা একটি ডোবার পানিতে তাদের ভাসতে দেখতে পান তারা। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহর কাছে তাদের ধৈর্য কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, অসাবধানতাবশত পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সতর্ক ও সচেতন থাকার আহবান জানান তিনি। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ আনুষ্ঠানিকভাবে অবগত করেনি। তবে বিষয়টি জানানো হলে পুলিশ তা খতিয়ে দেখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর