1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার কালিরবাজারে ব্যবসায়ী বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন। - কুমিল্লার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ‘ঐতিহ্য কুমিল্লা’র ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়  কুমিল্লায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী! কৃষি মন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (৩য় দিন) মুলতবি অধিবেশন শুরু হয়েছে। কৃষক কার্ড চালুর মাধ্যমে প্রকৃত কৃষককে চিহ্নিত করে সহায়তা দিবে সরকার-কৃষি মন্ত্রী মাদকের কাঁচাবাজার বন্ধ করবেন কি পুলিশ সুপার? খাস জমির নামে প্রতারণার অভিযোগ: বিএনপির নেতা দুলালের বিরুদ্ধে রাহাত ফিলিং সেন্টারে তেল মজুদ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার চেষ্টা হোমনায় তিতাস নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার

কুমিল্লার কালিরবাজারে ব্যবসায়ী বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

কুমিল্লার কালিরবাজারে ব্যবসায়ী বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

কুমিল্লার কালিরবাজারে ব্যবসায়ী বিল্লাল হোসেন ভূঁইয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক।।
আজ সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে হত্যাকারীদের বিচার দাবিতে আয়োজিত এ মানববন্ধনে এলাকার কয়েকশ বিভিন্ন শ্রেনী পেশারমানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে তাদের স্বজন হারানোর বেদনা তুলে ধরেন। বিশেষ করে শিশু কন্যার হৃদয়বিদারক কান্নায় উপস্থিত সবার মাঝে শোকের ছায়া নেমে আসে—মুহূর্তটি যেন আকাশ-বাতাস ভারী করে তোলে।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আনিছুর রহমান, রোকেয়া বেগম ও রবিউল আলম জিহাদকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
এদিকে এর আগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নের রাইচো উত্তর দীঘলগাঁও এলাকাতেও স্থানীয়দের উদ্যোগে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর