1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় ফিলিং স্টেশনে অভিযোগে তদন্ত, জ্বালানি তেল মজুতে অনিয়ম মেলেনি - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লায় ফিলিং স্টেশনে অভিযোগে তদন্ত, জ্বালানি তেল মজুতে অনিয়ম মেলেনি

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

কুমিল্লায় ফিলিং স্টেশনে অভিযোগে তদন্ত, জ্বালানি তেল মজুতে অনিয়ম মেলেনি

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের সুয়াগাজী এলাকার ‘রাহাত ফিলিং সেন্টার’ নামক একটি পাম্পে গ্রাহকের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। তবে ক্রয় ও বিক্রয়ের হিসাব যাচাই করে জ্বালানি তেল অকটেন মজুতে অনিয়ম পাওয়া যায়নি।আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।এসময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন জানায়, অভিযানের সূত্রপাত হয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে।অভিযোগে বলা হয়, সুয়াগাজী রাহাত ফিলিং সেন্টারে পর্যাপ্ত অকটেন মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তেল সরবরাহ করা হচ্ছে না। এ অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিন তদন্ত পরিচালনা করে।তদন্তে জানা যায়, কোনো ফিলিং স্টেশনে তেল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা বা গ্রাহকদের তেল সরবরাহ না করা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে অভিযানকালে সংশ্লিষ্ট পাম্পের বিগত ৩ মাসের গড় অকটেন ক্রয় ও বিক্রয়ের হিসাব যাচাই করে তা স্বাভাবিক ও সঠিক পাওয়া যায়।তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত জনসাধারণকে অযথা আতঙ্কিত না হয়ে ফিলিং স্টেশনগুলোতে অতিরিক্ত চাপ সৃষ্টি না করার জন্য অনুরোধ।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশীয় বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখা, অপচয় রোধ এবং চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন এখন থেকে ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করবে বলে জানানো হয়েছে।উক্ত অভিযান পরিচালনা করেন সজীব তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর