1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ২ - কুমিল্লার খবর
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার সিহান মোখলেছুর রহমান আবু ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন! কুমিল্লার দেবিদ্বার শ্বাসরুদ্ধকর অভিযান;বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ। During Processing Undresser.it.com Maintains Refined Visual Output: A Professional Analysis শ্রমিক অধিকারের দাবিতে বিআরইএলের শ্রমিক সমাবেশ Play MyEmpire Online Casino in Canada – Join Now for Real Money Wins কুমিল্লা বরুড়া থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ ০১ নারী মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ি আটক! কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম আহত। কক্সবাজারের চকরিয়ায় বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫০০ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী;

মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ২

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬

মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক।। 

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি খাস পুকুরে মাছ ধরা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সোরহাব আলী প্রামাণিকের বাড়ির দক্ষিণ পাশের উঠানে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া এলাকায় একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী (৫০) ও ধামাইনগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের (৪৮) মধ্যে বিরোধ চলে আসছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের আছমত আলী গোয়ালপাড়া মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটির লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরতে গেলে আছমত আলীর পক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষে দুই পক্ষ ধারালো অস্ত্র, হাঁসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে আছমত আলীর পক্ষের চারজন এবং আবু বক্কর সিদ্দিকের পক্ষের সাতজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর সিদ্দিকের পক্ষের ইসমাইল (৭০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর আনুমানিক ২টার দিকে মারা যান। একই সময় আব্দুস সালাম (৬০) নামের একজন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই পুকুরকে কেন্দ্র করে ২০০৭ সালেও ফজলার রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছিলেন।এ বিষয়ে মাধাইনগর ইউনিয় বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, নিহত দুই ব্যক্তি বিএনপির সমর্থক ছিলেন।এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর