
হালিম সৈকত,কুমিল্লা।।
কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের কৃতি সন্তান, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ নূরনবী সরকারের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২ মার্চ) সকাল ১০ টায় নূরনবী সরকারের কাচারী বাজারস্থ বাড়িতে অসহায় ও দরিদ্রদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে এই ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। দুঃখিয়ারকান্দি, নয়াকান্দি, সোনাকান্দা,ভাটিবন্দ, বালুয়াকান্দি, তাড়িয়াকান্দি, তুলাকান্দি, আসমানিয়া বাজার, দক্ষিণ নারান্দিয়া ও নারায়নপুরসহ বিভিন্ন গ্রামের প্রায় ৫০০ জন সাধারণ জনগণের মাঝে নগদ ৫০০ টাকা ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় বক্তব্য রাখেন, নূরনবী সরকারের আপন চাচা জামাল সরকার, দক্ষিণ নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মামুন ও নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ ওবায়দুল হক প্রমূখ।আরও উপস্থিত ছিলেন, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন মুন্সি, নূরনবী সরকারের আপন জেঠা, মোহাম্মদ আবুল কালাম সরকার, নূরনবী সরকারের খালু মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আনোয়ার হোসেন, ফরহাদ হোসেন, শহিদ ভান্ডারী, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, আক্তার হোসেন, ইউনূস সরকার, ইব্রাহিম খলিল, মহিন উদ্দিন ও ক্রিকেটার রাসেল প্রমূখ।
এসময় বক্তারা বলেন, রেমিট্যান্স যোদ্ধা প্রবাসি নূরনবী সরকার প্রতি বছরের ন্যায় এই বছরও সাধারণ গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সকলেই নূরনবী সরকারের পরিবার ও তার প্রয়াত বাবা মায়ের জন্য দোয়া করবেন। তিনি যেন সব সময় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।
এসময় উপকারভোগীদের অনেকেই নূরনবী সরকারের জন্য হাত তুলে দোয়া করেন। তারা বলেন, তিনি প্রতি বছরই আমাদেরকে সহযোগিতা করেন। কোন বছর গরুর গোশত, কোন বছর চাউলের বস্তা, কোন বছর ঈদ সামগ্রী এবং এই বছর ইফতার সামগ্রী ও নগদ টাকা দিলেন। আল্লাহ তাআলা নূরনবী সরকারের মঙ্গল করুক।