1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত - কুমিল্লার খবর
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুইদিনে ৩৩০০ শিক্ষার্থীর ইফতার আয়োজন নোবিপ্রবি ছাত্রশিবিরের কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ১ লাখ টাকা জরিমানা ও মুড়ির মিল সিলগালা কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি আবুর পিতার ইন্তেকালে কৃষিমন্ত্রীর শোক!

তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

হালিম সৈকত, কুমিল্লা।।
কুমিল্লার তিতাসে তিউসেক-এর উদ্যোগে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বিকালে উপজেলার বাতাকান্দি বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে তিতাসের স্বেচ্ছাসেবক কমিউনিটি তিউসেক কর্তৃক আয়োজিত মানবিক নক্ষত্র, কবি ও কলামিস্ট আলী আশরাফ খান-এর স্মরণে শোক সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিউনিটি তিউসেক এর সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজীবের সভাপতিত্বেএতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ বন্ধু ও জাতীয় কৃষি পদক প্রাপ্ত ব্যক্তিত্ব অধ্যাপক মতিন সৈকত।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক হানিফ খাঁন, সামাজিক সংগঠন সৃষ্টির সাবেক সভাপতি ব্যাংকার মোহাম্মদ শাহ আলম, সৃষ্টির বর্তমান সভাপতি সাইদুল ইসলাম স্বপন, সাবেক অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা ফারুক কামাল, বয়েজার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সুমন সরকার, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা, নিরাপদ চিকিৎসা চাই সংগঠন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক হালিম সৈকত, ডাঃ শাহাবুদ্দিন, অধূমপায়ী সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, গৌরীপুর বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন, সাবেক সার্জেন্ট জামাল হোসেন, হিলফুল ফুজুল সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী।স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি মোঃ শরীফুল ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, তিউসেক এর সাধারণ সম্পাদক মোঃ বশির আহমেদ।এসময় আরও যারা উপস্থিত ছিলেন, কবি মোহাম্মদ শাহ জামান শুভ, উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, ফ্রেন্ডস ক্লাব তিতাস উপজেলা শাখার সভাপতি গোলাম সারোয়ার মাসুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল আহমেদ তপু,মাসুদ রানা, মোঃ নবীর হোসেন, মহসিন মুন্সি, বন্ধনের শরীফুল ইসলাম, সাংবাদিক আব্দুল হালিম, সেলিম ভূইয়া, শফিকুল ইসলাম, জিয়াউর রহমান, সজিব হোসেন, হৃদয় প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর